কৃষকদের ওয়ান স্টপ সেবা দিবে ‘খামারী’ অ্যাপস: কৃষি সচিব

আপডেট : ১২ জুন ২০২৪, ০৭:৩৯ পিএম

আমাদের দেশের কৃষকরা বিভিন্ন সময়ে অসুবিধায় পড়েন। তাদের প্রায় সব ধরনের অসুবিধার উত্তর মিলবে খামারী অ্যাপসে। দেশের জমিগুলো অতি ক্ষুদ্র এজন্য অনেক ক্ষেত্রে বড় প্রযুক্তি জনপ্রিয় হয় না।

সমবায় ছাড়া কৃষিতে যান্ত্রিকীকরন এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। কৃষি মন্ত্রণালয় বা এর অধীনস্ত সংস্থাগুলো সীমালঙ্ঘনের কালচার থাকলে কৃষিতে এতো সাফল্য আসতো না।

বুধবার রাজধানীর খামারবাড়ির কৃষি তথ্য সার্ভিসের (এআইএস) মিলনায়তনে ‘স্মার্ট কৃষি বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার।

সাংবাদিকদের উদ্দেশ্যে  তিনি বলেন, ‘আপনারা যদি প্রশংসা না করেন আমরা উৎসাহ পাবো কোথায়? আপনারা ভালোবেসে ভুল ধরিয়ে দেন, আমরা শুধরে নিবো।’

কৃষি সচিব বলেন, কৃষি মন্ত্রণালয়ের ১৭ প্রতিষ্ঠান কাজ করছে। সাংবাদিকেরা এসব প্রতিষ্ঠানে তথ্য সংগ্রহ করে। তাদের জন্য একটি নির্দিষ্ট স্থান থাকা প্রয়োজন।

মন্ত্রণালয়ের তথ্য ও কৃষি তথ্য সার্ভিস সরবরাহ করতে পারে জানিয়ে ওয়াহিদা আক্তার বলেন, এআইএসের মতো প্রতিষ্ঠান অনেক মন্ত্রণালয়ের নেই। এআইএসে সাংবাদিকদের আসা ও বসার ব্যবস্থা করা হবে। প্রতিষ্ঠানটিতে সাংবাদিক-বান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে। কৃষি তথ্য সরবরাহ করাই এই প্রতিষ্ঠানের মূল কাজ। প্রতিষ্ঠানটিকে এখন থেকে সেই কাজ সঠিকভাবে করতে হবে।

বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের (বিএজেএফ) সভাপতি গোলাম ইফতেখার মাহমুদ বলেন, দেশের কৃষি বিষয়ক সাফল্যের তথ্য কৃষি মন্ত্রণালয়ের অধীনস্ত প্রতিষ্ঠানগুলো থেকে পাওয়া যায় না। কিংবা নতুন প্রযুক্তির তথ্যগুলো সঠিকভাবে আসে না। এজন্য সাংবাদিকদের নানান উৎসের ওপর নির্ভর করতে হয়। কেন্দ্রীয়ভাবে কৃষি মন্ত্রণালয়ের তথ্য সরবরাহের ব্যবস্থা থাকা প্রয়োজন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এটুআই প্রকল্পের কালচার অ্যান্ড কমিউনিকেশন প্রধান পূরবী মতিন। প্রবন্ধের ওপর আলোচনা করেন বাংলাদেশ টেলিভিশনের কৃষি উন্নয়নমূলক অনুষ্ঠান ‘মাটি ও মানুষ’র উপস্থাপক রেজাউল করিম সিদ্দিক, চ্যানেল আই এর বার্তা সম্পাদক মীর মাসরুর জামান।

কৃষি তথ্য সার্ভিসের পরিচালক ড. সুরজিত সাহা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, বিএজেএফ’র সাধারণ সম্পাদক সাহানোয়ার সাইদ শাহীন প্রমুখ।

 

একাত্তর/জো
বিভিন্ন ধরনের ও নানা জাতের দেশীয় ও আঞ্চলিক মৌসুমি ফলের সমারোহ নিয়ে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইন্সটিটিউশন প্রাঙ্গণে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল উৎসব।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর