২১ জুন পর্যন্ত চলবে ফল মেলা

আপডেট : ২০ জুন ২০২৫, ১২:৪৯ পিএম

বিভিন্ন ধরনের ও নানা জাতের দেশীয় ও আঞ্চলিক মৌসুমি ফলের সমারোহ নিয়ে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইন্সটিটিউশন প্রাঙ্গণে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল উৎসব।

শুক্রবার (২০ জুন) সকাল থেকে খামারবাড়ি কৃষিবিদ ইন্সটিটিউশনে শুরু হয় এ উৎসব। এবারের উৎসবের প্রতিপাদ্য বিষয়, ‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই।’

আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, আনারস, লটকন, কলা, সফেদাসহ নানা জাতের বাহারি ফলের পসরা সাজানো হয়েছে এবারের মেলায়। সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৭৫টি প্রতিষ্ঠান এই মেলায় অংশ নিয়েছে। একই সাথে দেশজুড়ে ৬৪ জেলার ৪১৩ উপজেলায় এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।

ফল মেলা দেখতে এসে বিভিন্ন ফল ও ফলের চাষ, বিক্রয় ও বিপণন নিয়ে জানতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শনার্থীরা।

সাধারণ নাগরিকদের মাঝে রাসয়নিকমুক্ত বিভিন্ন জাতের ও বিভিন্ন রকমের ফল পরিচয় করিয়ে দিতে ও ফল চাষের প্রযুক্তি সম্পর্কে জানাতে এই ফল মেলার উদ্দেশ্য বলছেন আয়োজকরা।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে এবারের জাতীয় ফল মেলা।

একাত্তর/আরএ
আমাদের দেশের কৃষকরা বিভিন্ন সময়ে অসুবিধায় পড়েন। তাদের প্রায় সব ধরনের অসুবিধার উত্তর মিলবে খামারী অ্যাপসে। দেশের জমিগুলো অতি ক্ষুদ্র এজন্য অনেক ক্ষেত্রে বড় প্রযুক্তি জনপ্রিয় হয় না।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর