কোরবানি করতে গিয়ে আহত তিনশ ছাড়িয়েছে

আপডেট : ১৭ জুন ২০২৪, ০৬:৩৮ পিএম

রাজধানী আশপাশের বিভিন্ন এলাকায় পশু কোরবানি দিতে গিয়ে প্রায় দেড় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

সোমবার বিকেল চারটা পর্যন্ত প্রায় ১৫০ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

এদিকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (নিটোর) গিয়ে চিকিৎসা নিয়েছেন প্রায় ২০০ জন রোগী।

কোরবানি করতে গিয়ে গরুর লাথি ও গুঁতা খেয়ে হাত ও পায়ের হাড় ভেঙে আহত হয়েছেন অনেকে। অনেকের হাত-পায়ের রগ কেটে গেছে।

হাসপাতালটির জরুরি বিভাগের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. আমান সাংবাদিকদের বলেন, কোরবানির পশু কাটাকাটি করতে গিয়ে রাজধানী বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রায় দেড়শ জন চিকিৎসা নিয়েছেন।

তিনি জানান, আহতদের তাদের বেশিরভাগকেই সেলাই দিতে হয়েছে। এরমধ্যে ডেমরার সারুলিয়ার মো. বাবুলকে (৫৫) ভর্তি করা হয়েছে।

এছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকায় পশু কোরবানি দিতে গিয়ে গরুর লাথি খেয়ে ও মাংস কাটার সময় আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও অনেকে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ মো. মাসুদ জানান, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল ৪টার মধ্যে ১৫০ জন কোরবানির গরু জবাই ও গোশত কাটতে গিয়ে আহত হয়ে চিকিৎসা নেন। আহতদের সংখ্যা বাড়তে থাকবে। আহতদের মধ্যে এ পর্যন্ত মৌসুমী কসাইয়ের সংখ্যাই বেশি।

কেএসএইচ
মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় রাজধানীতে শনিবার (৩০ মে) ঈদের তৃতীয় দিনেও পশু কোরবানি করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। ইসলামী শরিয়ত অনুযায়ী কোরবানি করার তিন দিনের যে সময়সীমা রয়েছে, সেই নিয়ম মেনেই শেষ...
মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পশু কোরবানি চলছে। শুক্রবার (২৯ মে) সকাল থেকেই ঢাকার বিভিন্ন অলিগলিতে পশু জবাই ও মাংস প্রস্তুত করার...
আসন্ন পবিত্র ঈদুল আজহায় কোরবানির জন্য বিক্রি হওয়া অ্যালবিনো জাতের আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে আবারও নারায়ণগঞ্জের খামারে ফেরত নেওয়া হয়েছে।...
রাজধানীর পুরান ঢাকাসহ অনেক জায়গায় ঈদের তৃতীয় দিনেও দেয়া হচ্ছে পশু কোরবানি। পশুর বর্জ্য অপসারণ কাজও চলছে পুরোদমে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর