এনবিআর থেকে সরানো হলো ছাগলকাণ্ডে আলোচিত মতিউরকে

আপডেট : ২৩ জুন ২০২৪, ০৬:১৬ পিএম

ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমানকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে সংযুক্ত করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে। 

রোববার অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশের কথা জানানো হয়েছে। 

জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে মন্ত্রণালয়ের উপসচিব মকিমা বেগমের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে। 

কোরবানির ঈদে ঢাকার সাদিক অ্যাগ্রো থেকে ১২ লাখ টাকার একটি ছাগল কিনে আলোচনার জন্ম দেন মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাত। এছাড়া কেনেন আরো কয়েক লাখ টাকার গরু। 

এ খবর প্রকাশ্যে আসার পর রাজস্ব কর্মকর্তার ছেলের কোরবানির খরচ দেখে আঁতকে ওঠে সাধারণ। প্রশ্ন জাগে, জনগণের কাছ থেকে কর আদায় করে সেই অর্থ বিলাসী জীবনে ঢালা হচ্ছে কিনা। 

আর প্রশ্ন ওঠা শুরু হওয়ার পরেই মুশফিকুর রহমান ওরফে ইফাতকে নিজের ছেলে হিসেবে অস্বীকার করেন মতিউর রহমান।

কিন্তু তাতেই ঘটনা থেমে থাকেনি। রাজস্ব বোর্ডের প্রভাবশালী এই কর্মকর্তার অঢেল অর্থ সম্পদের খবর বেরিয়ে আসে সংবাদমাধ্যমে। শেয়ারবাজারে বিনিয়োগ, কোম্পানিতে শেয়ার, জমি, বাড়ি, গাড়িসহ নজিরবিহীন সম্পদে তথ্য প্রকাশ্যে চলে আসে। 

এরি মধ্যে মতিউরকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ে নেয়া হলো। 

আরবি
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খানকে রাজস্ব ভবনে অবাঞ্ছিত ঘোষণা করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। একইসাথে লাগাতার অসহযোগিতা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেয়া হয়েছে।   
‘ছাগলকাণ্ডে’ আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী ও নরসিংদীর রায়পুরা উপজেলার সাবেক চেয়ারম্যান লায়লা কানিজ লাকির রিমান্ড শুনানির জন্য আগামী রোববার দিন...
দুই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালক মোবারক হোসেন ও তার স্ত্রী সাহানা পারভীনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মেট্রোরেলের ভাড়ার ওপর ভ্যাট অব্যাহতির মেয়াদ না বাড়ালেও সোমবার থেকে ভাড়া না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ অনন্য সাফল্য অর্জন করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। মর্যাদাপূর্ণ এই আয়োজনে তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক...
বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত অন্যতম প্রধান অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি দ্রুত ও পর্যায়ক্রমে সারাদেশে সম্প্রসারণের জন্য কার্যকর পরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশল গ্রহণের নির্দেশনা দিয়েছেন...
মাত্র দুই বছর আগে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যখন ক্যারিয়ারই মারাত্মক হুমকির মুখে পড়েছিল, তখন কে ভেবেছিল এই মানুষটিই ২০২৬ বিশ্বকাপে স্পেনের জয়ের মূল কাণ্ডারি হবেন? মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব জাপানের সংস্থাকে দেওয়ার চুক্তি চলতি বছরের আগস্টের শেষ দিকে কিংবা সেপ্টেম্বরের শুরুর দিকে সম্পন্ন হতে পারে বলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর