এনবিআর চেয়ারম্যানকে রাজস্ব ভবনে অবাঞ্ছিত ঘোষণা

আপডেট : ২৯ মে ২০২৫, ১০:০৯ পিএম

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খানকে রাজস্ব ভবনে অবাঞ্ছিত ঘোষণা করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। একইসাথে লাগাতার অসহযোগিতা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেয়া হয়েছে।   

বৃহস্পতিবার (২৯ মে) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।

আন্দোলনকারীদের অভিযোগ, আব্দুর রহমান খান নানা উপায়ে এনবিআরের যৌক্তিক সংস্কার বাধাগ্রস্ত করে সরকার ও কর্মকর্তাদের মুখোমুখি করেছেন। চেয়ারম্যানের কারণেই দাবি পূরণের আন্দোলন দীর্ঘায়িত হয়েছে বলেও অভিযোগ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। 
তাদের দাবি, আব্দুর রহমান খান নানা উপায়ে দেশ অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন। অর্থবছরের মাঝপথে ভ্যাট বৃদ্ধি, পূর্বের পদে থাকাকালে ব্যাংক খাতে বিশৃঙ্খলা সৃষ্টিসহ নানা ষড়যন্ত্রমূলক কাজ করেছেন বলেও অভিযোগ করা হয়। 

রাজস্ব ব্যবস্থায় স্থিতিশীলতা ফেরাতে দ্রুত এই কর্মকর্তাকে অপসারণের দাবিও জানানো হয়।

এর আগে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি বিভাগ করে ১২ মে অধ্যাদেশ জারি করে সরকার। এরপর থেকে  প্রতিবাদে নানা ধরনের কর্মসূচি পালন করে আসছেন রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা।

আরবিএস
জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান (সিনিয়র সচিব) আবু হেনা মো. রহমাতুল মুনীম ও তার স্ত্রী লায়লা জেসমিনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
‘ছাগলকাণ্ডে’ আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী ও নরসিংদীর রায়পুরা উপজেলার সাবেক চেয়ারম্যান লায়লা কানিজ লাকির রিমান্ড শুনানির জন্য আগামী রোববার দিন...
২০০৫ সালে তামাক নিয়ন্ত্রণ আইন পাস ও ২০১৩ সালে আইনটি সংশোধনের মাধ্যমে আরও শক্তিশালী করার পর গত ১৮ বছরে তামাক থেকে রাজস্ব আয় বেড়েছে প্রায় সাড়ে ১১ গুণ!
মা‌র্কিন যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে ঢাকায় এসেছে দেশ‌টির উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর