ল’ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

আপডেট : ০৪ জুলাই ২০২৪, ১১:১৯ পিএম

আইন, বিচার ও মানবাধিকারবিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি কার্যভার গ্রহণ করেছে।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বার ভবনের এলআরএফ কার্যালয়ে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বিদায়ী কমিটির সভাপতি–সাধারণ সম্পাদক নবনির্বাচিত কমিটির সভাপতি আশরাফ-উল-আলম ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। অনুষ্ঠানের শুরুতেই ফোরামের সাবেক সভাপতি প্রয়াত ফারুক কাজীর রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

বিদায়ী কমিটির সভাপতি শামীমা আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সম্পাদক হাবিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম মিঠু, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ, এলআরএফের সাবেক সভাপতি এম বদিউজ্জামান, আশুতোষ সরকার, মাশহুদুল হক, ওয়াকিল আহমেদ হিরন, সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম, আজিজুল ইসলাম পান্নু, হাসান জাবেদ, মুহাম্মদ ইয়াছিন, আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঁঞা, সদস্য মিল্টন আনোয়ার, আবু সালেহ রনি প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, দুর্নীতি করতে সাংবাদিক লাগে, দুর্নীতি বিরোধী অভিযানেও সাংবাদিক লাগে।

উপস্থিত এলআরএফ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের দেখে সাংবাদিকদের নিয়ে আমি স্বপ্ন দেখি যে, তারা বাংলাদেশটাকে অনেক দূর বদলে দেবে। এলআরএফ সদস্যদের যে নৈতিক স্ট্যান্ডার্ড, আমি একেবারে ইমপ্রেস। আমার কাছে মনে হয়েছে আপনারা বাংলাদেশর নেতৃত্বে যদি আসেন বাংলাদেশ কখনো পেছনে ফিরবে না, সামনের দিকে এগিয়ে যাবে।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরী বলেন, ল’ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি দায়িত্ব নিয়েছে। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে এ প্রত্যাশা করি।

এসময় এলআরএফের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন নতুন কমিটির সহসভাপতি হাসান জাবেদ, যুগ্ম সম্পাদক আলমগীর হোসে, অর্থ সম্পাদক মনজুর হোসাইন, সাংগঠনিক সম্পাদক এস এম নূর মোহাম্মদ, দপ্তর সম্পাদক জাকের হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক জাবেদ আখতার প্রমুখ।

একাত্তর/আরএ
বিজ্ঞান, প্রযুক্তি ও পরমাণু বিষয়ক সাংবাদিকদের সংগঠন এটমিক রিপোর্টার্স বাংলাদেশের (এআরবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার শামীমা সুলতানা। আর সাধারণ সম্পাদক...
বীর মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত কবি ও বর্ষীয়ান সাংবাদিক আল মুজাহিদী আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৩ বছর। 
দেশের টেলিভিশন সাংবাদিকতার মান উন্নয়ন এবং সম্পাদকীয় স্বাধীনতা রক্ষার লক্ষ্যে গঠিত হয়েছে নতুন সংগঠন ‘টেলিভিশন এডিটরস কাউন্সিল’। বৃহস্পতিবার, রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকা হোটেলে আয়োজিত এক সভায়...
ঢাকায় কর্মরত বগুড়ার সাংবাদিকদের সংগঠন ‘বগুড়া জার্নালিস্ট ফোরাম, ঢাকা’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে গ্লোবাল টিভির ফেরদৌস মামুন সভাপতি এবং ডেইলি ভয়েস অব এশিয়ার সুমন প্রামাণিক সাধারণ...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর