ঢাবিতে কোটা আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষ

আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০৬:২৫ পিএম

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় নিহতদের গায়েবানা জানাজা ঘিরে ফের উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। উপাচার্যের বাসভবনের সামনে গায়েবানা জানাজার পর কফিন মিছিল শুরু হলে পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। 

বুধবার বিকেল খবর পাওয়া যায়, পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুঁড়লে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

এর আগে ঢাবির ভিসি চত্বরে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের গায়েবানা অনুষ্ঠিত হয়। ভিসি চত্বরে কফিন রাখা হয়। তাতে লাল সবুজের পতাকা দেওয়া হয়।

এ সময় শিক্ষার্থীরা কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে স্লোগান দেন। এ সময় ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’ সহ নানা স্লোগান দেন। এছাড়া তারা হল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে ‘হল আমাদের বাড়িঘর, হল আমরা ছাড়ব না’ স্লোগান দিতে থাকেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে বলেছেন, ভিসির বাসভবন ও আশপাশের নিরাপত্তার স্বার্থে ভিসির অনুমতিক্রমে মিছিল ছত্রভঙ্গ করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, গায়েবানা জানাজা শেষে তারা শান্তিপূর্ণভাবে মিছিল শুরু করেন। সেখানে পুলিশ হামলা চালায়।

এআর
রাজধানীর মিরপুর-১০ মেট্রো স্টেশন পুনরায় চালু হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের সময় ভাঙচুর হওয়ায় স্টেশনটি জুলাই থেকে প্রায় তিন মাস বন্ধ ছিলো।
কোটা সংস্কার আন্দোলনের সময় গুলশানে শিক্ষার্থী নাইমুর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার তরুণ নাট্যনির্মাতা রাফাত মজুমদার রিংকু জামিন পেয়েছেন।
কোটা সংস্কার আন্দোলনে রাজধানীর আদাবরে পোশাকশ্রমিক সোহেল রানাকে গুলি করে হত্যার অভিযোগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করা...
কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ পোশাক শ্রমিক শাহ্‌ আলম (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর