ট্রাইব্যুনালে ছাত্রশিবিরের আরও সাত নেতাকর্মীর অভিযোগ

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ০৭:০০ পিএম

পতিত আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতন ও গুমের শিকার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আরও সাত নেতাকর্মী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আলাদাভাবে এসব অভিযোগ দাখিল করা হয়। এখনো একজন নিখোঁজ রয়েছেন। তার পক্ষে তার ভাই লিখিত অভিযোগ করেছেন।

অন্যান্য অভিযোগকারীরা হলেন দেলোয়ার হোসেন মিশু, নুরুল আমিন, কামরুজ্জামান, আলমগীর হোসেন, আব্দুল করিম, জনি ইসলাম এবং সাইফুল ইসলাম।

ভুক্তভোগী পক্ষের আইনজীবী আমানুল্লাহ আল জিহাদী জানান, গুম, নির্যাতন, পঙ্গুত্ব বরণের মতো অমানবিক ঘটনায় জড়িত র‌্যাব-পুলিশ কর্মকর্তাসহ ৫৩ জনের নাম উল্লেখ করে অভিযোগ দাখিল করা হয়েছে।

সাত জনের মধ্যে দুজন গুম থেকে ফিরেছেন, একজন এখনো নিখোঁজ আর বাকি চারজনকে নির্যাতনের মাধ্যমে পঙ্গু করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন ছাত্র শিবিরের আইন সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।

জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, আওয়ামী লীগের সময় বাসা থেকে তুলে নিয়ে গিয়ে প্রথমে দীর্ঘদিন গুম করে অকথ্য নির্যাতন করা হয়। এরপর মিথ্যা মামলা দিয়ে পাঠানো হয় আদালতে।

এর আগে, গুম ও নির্যাতন ইস্যুতে সবশেষ ৫ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম ও নির্যাতনের অভিযোগে করেন যশোর ও জয়পুরহাটের ছাত্র শিবিরের ৪ নেতা। এ ছাড়া গত ২১ অক্টোবর ট্রাইব্যুনালে শিবিরের ৬ নেতাকর্মী অভিযোগ দাখিল করেন।

একাত্তর/এসি
বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ২০১৫ সালে গুম করার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক র‍্যাব কর্মকর্তা জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। 
জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ী এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডের বিচার অগ্রাধিকার ভিত্তিতে দ্রুততম সময়ে শেষ করার ঘোষণা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি জানান,...
দিল্লি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার ঘোষণা একটি ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, সাহস...
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা যুবক আমির হোসেনকে গুলি এবং একই দিনে নাদিম ও মায়া ইসলাম নামের দুজনকে হত্যার অভিযোগে করা মামলায় রায় ঘোষণা করা হয়েছে। রায়ে ঢাকা...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর