ঢাকায় কারফিউ শিথিলের নতুন সময়সূচি

আপডেট : ২৭ জুলাই ২০২৪, ১১:৫৭ পিএম

এ সপ্তাহের প্রথম তিন কর্মদিবস রোববার থেকে মঙ্গলবার কারফিউ শিথিলের মেয়াদ আরও বাড়ালো সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই তিনদিন সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কোনো বিধিনিষেধ থাকবে না।

শনিবার রাতে ধানমণ্ডিতে নিজ বাসভবনে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পরিস্থিতি ক্রমেই উন্নতি হচ্ছে, স্বাভাবিক হয়ে আসছে। একটা পর্যায়ে জনগণের মধ্যে স্বাভাবিকতা ফিরে আসলে আমরা কারফিউ তুলে নেব।’

গত ১৮ জুলাই থেকে শুরু হওয়া সহিংসতায় পুলিশ সদস্যসহ কয়েকজনকে হত্যার বর্ণনা দিয়ে মন্ত্রী বলেন, ‘এগুলোর দায়ভার কে নেবে? যারা আন্দোলনের ডাক দিয়েছিলেন, আন্দোলনকে ডাইভার্ট করে নিয়ে গিয়েছিলেন, এদের সবারেই দায়ভার নিতে হবে।’

কোটা আন্দোলনকারীরা নতুন যে কর্মসূচি ঘোষণার কথা বলছে, সেটি নিয়েও কথা বলেন মন্ত্রী। নতুন করে কোনো কর্মসূচি দিলে, তা প্রত্যাহার করার অনুরোধও জানান তিনি।

তিনি বলেন, ‘আন্দোলন উইথড্র না করলে দায় তারা দায়-দায়িত্ব এড়াতে পারেন না।’

কোটা আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ সমন্বয়ককে নিরাপত্তার জন্য হেফাজতে নেওয়ার পাশাপাশি তাদের কাছ থেকে নানা তথ্য পাওয়া যাচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

আগেরদিন তিনি বলেছিলেন, এই সমন্বয়কারীরা তাদের স্বজনদের কাছে নিজেদের নিরাপত্তাহীনতার কথা বলেছেন। এটা জানতে পেরে তিনজনকে ধানমণ্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে নিয়ে আসা হয়। পরদিন হেফাজতে নেওয়া হয় আরও দুইজনকে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করছি, তারা অনেকের নাম বলছে, সেটি আমরা যাচাই বাছাই করে দেখছি।’

গত ১৮ জুলাই শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে শিক্ষার্থীসহ বেশ কয়েকজনের প্রাণহানি এবং একের পর এক রাষ্ট্রীয় স্থাপনায় হামলা হয়। পরের দিনও সহিংসতা এবং প্রাণহানি চলতে থাকলে সেদিন মধ্যরাত থেকে কারফিউ জারি করা হয়, সারা দেশে মোতায়েন করা হয় সেনা সদস্যদের।

প্রথমদিন ঢাকায় দুই ঘণ্টা করে কারফিউ শিথিল রাখা হয় জরুরি কাজ করার জন্য। পরেরদিন থেকে শিথিলের মেয়াদ বাড়তে থাকে। এর মধ্যে বুধবার থেকে সীমিত পরিসরে অফিস চালু হয়েছে। শুক্র ও শনিবার ঢাকায় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল রাখার ঘোষণা আসে বৃহস্পতিবার।

নতুন সপ্তাহে অফিস সময়সূচি চার ঘণ্টার বদলে ছয় ঘণ্টা করা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে সকাল ৯টা থেকে অফিস খোলা থাকবে বিকাল তিনটা পর্যন্ত। ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। আর এ অফিসসূচির সাথে সামঞ্জস্য রেখে এলো কারফিউ শিথিলের নতুন সময়সূচি।

 

একাত্তর/জো
রাজধানী ঢাকায় শুক্রবার সকাল থেকেই আকাশ মেঘলা হয়ে আছে। ভোর থেকেই শুরু হয়েছে থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। টানা চার দিনের তীব্র দাবদাহ ও অস্বস্তিকর গরমের পর এই বৃষ্টি স্বস্তি আনলেও...
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে ৪৯৯ জন গ্রেপ্তার হয়েছেন। এ সময় বিভিন্ন ঘটনায় ২৬টি মামলা দায়ের করা হয়েছে।
ঢাকার সবুজবাগ থানাধীন নন্দীপাড়া বড় মসজিদ এলাকা থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে স্বামীকে হত্যার কথা জানিয়ে আত্মসমর্পণ করেছেন রেহেনা আক্তার (৪০) নামে এক নারী।
রাজধানী ঢাকার অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ প্রবেশপথ ধউর-আশুলিয়া সড়কের যানজট নিরসন এবং দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে যোগাযোগের গতি বাড়াতে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর