বিচার দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম সাংবাদিকদের 

আপডেট : ০২ আগস্ট ২০২৪, ০৪:২১ পিএম

কোটা আন্দোলন ঘিরে সহিংস ঘটনায় পেশাগত দায়িত্ব পালনের সময় চার সাংবাদিক হত্যা এবং আড়াইশো সাংবাদিক আহতের ঘটনায় জড়িতদের বিচারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে সাংবাদিকরা।

শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে ‘আমরা গণমাধ্যমকর্মী’ ব্যানারে মানববন্ধন কর্মসূচি করেন তারা।

এ সময় সাংবাদিকদের হত্যা, আক্রমণ ও হয়রানির প্রতিবাদ জানান বক্তারা।

সবপক্ষকেই সাংবাদিকদের প্রতি সহনশীল ও সহযোগিতামূলক আচরণ করার আহ্বান জানান তারা।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, সাংবাদিক কারও প্রতিপক্ষ নয়। আন্দোলনে শিক্ষার্থীসহ সব পেশার মানুষের নিহত হওয়া দুঃখজনক ঘটনা হলেও আহত নিহত সাংবাদিকদের পাশে কেউ নেই।

ব্যক্তিগত নানা মত পথ থাকলেও বিভিন্ন দলের পক্ষে কাজ করা ব্যক্তি বা টকশোর বক্তাদের দায় পেশাদার সাংবাদিকরা নেবেন না বলেও জানান বক্তারা।

আরবি
জাতীয় প্রেসক্লাবের সামনে চুক্তিভিত্তিক কর্মচারীদের ওপর পুলিশি হামলার বিচারের দাবিতে ১৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ।
আল্টিমেটাম দিয়েও কাজ না হওয়ায় আবারো সড়কে নেমে অবস্থান নিয়েছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ‘বিশ্ববিদ্যালয়’ চাওয়া শিক্ষার্থীরা।
তারা বলছেন, উপদেষ্টারা না আসা পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না এবং হাসপাতালের ভেতরে ফিরেও যাবেন না।
স্বতন্ত্র স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সড়ক ছেড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর