কর্মসূচি পালনে বাধা, কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি আউটসোর্সিং কর্মীদের

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৬ পিএম

জাতীয় প্রেসক্লাবের সামনে চুক্তিভিত্তিক কর্মচারীদের ওপর পুলিশি হামলার বিচারের দাবিতে ১৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ। অন্যথায় কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। তবে পুলিশ বলছে, রাস্তা অবরোধ করে যান চলাচলে বাধা সৃষ্টি করায় প্রশাসন ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে।  

এর আগে শনিবার দুপুর ৩টার পর থেকে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীরা জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় অবস্থা নিলে সচিবালয় ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

ঠিকাদার পদ্ধতি বাতিল করে সব কর্মচারীকে স্ব স্ব প্রতিষ্ঠানে চাকরিতে স্থায়ীকরণের দাবি না মানা পর্যন্ত সড়ক না ছাড়ার ঘোষণা দেয় আন্দোলনকারীরা।

কর্মসূচিতে সারাদেশ থেকে আগত সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে আউটসোর্সিং হিসেবে কর্মরত কয়েক হাজার কর্মকর্তা-কর্মচারী অংশ নেয়।

এসময় জনভোগান্তি এড়াতে সড়ক ছেড়ে দেয়ার জন্য বারবার অনুরোধ করে পুলিশ। এক পর্যায়ে আন্দোলনকারীদের ওপর জলকামান দিয়ে পানি এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। 

এসময় আহত হয় বেশ কয়েকজন। আটক করা হয় আরও কয়েকজনকে। পুলিশের দাবি, জনভোগান্তি এড়াতেই আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে।

ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, জনভোগান্তি এড়াতেই আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে।

তবে এ ঘটনায় পরপরই হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিচারের দাবিতে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ।

আগামীকাল রোববার সকাল ১০টার মধ্যে বিচার নিশ্চিত না হলে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।

আরবিএস
সরকার উৎখাতে ষড়যন্ত্রের মামলায় জাতীয় প্রেসক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি শওকত মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে।  
কারা হেফাজতে বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশে আউটসোর্সিংয়ের আড়ালে চলছে শ্রমিকদের নির্মম শোষণ। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠানে স্থায়ী নিয়োগ বন্ধ থাকায় প্রায় ছয় লাখ শ্রমিক অস্থায়ী চাকরির অনিশ্চয়তায় জীবনযাপন...
জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নয় দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন সাবেক স্থানীয় সরকার জনপ্রতিনিধিরা।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা শুকিয়ে গেছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে, শুকনো মৌসুমে শুধু ধু-ধু...
উত্তর নেপালে আকস্মিক বিধ্বংসী বন্যা ও ভূমিধসের পর চলমান ত্রাণ, পুনর্বাসন ও মানবিক কার্যক্রমে সহায়তা করতে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এক মিলিয়ন মার্কিন ডলার (১২ দশমিক তিন কোটি টাকা)...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর