মেট্রোরেল বন্ধের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৩ এএম

বুধবার মেট্রোরেলের মতিঝিল অংশ দীর্ঘ সময় বন্ধ থাকার ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পরিচালনাকারী ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বৃহস্পতিবার কোম্পানির এমডি মোহাম্মদ আব্দুর রউফ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল মেট্রোরেলে বিয়ারিং প্যাড ডিসপ্লেসমেন্ট হওয়াসহ মেট্রোরেল দীর্ঘ সময় বন্ধ থাকার কারণ খুঁজে বের করতে পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. আবদুল বাকী মিয়াকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

যান্ত্রিক ত্রুটির কারণে বুধবার সকাল সাড়ে ৯টা থেকে মতিঝিল অংশে ট্রেন চলাচল বন্ধ করা হয়। দিনভর চলাচল বন্ধ থাকার পর রাত সাড়ে ৮টার দিকে ওই পথে ট্রেন চলে।

এমডি আব্দুর রউফ বুধবার গণমাধ্যমকে বলেছিলেন, আমাদের ৪৩০ নম্বর (খামারবাড়িতে) যে পিলার, এটার যে হেড আছে- এর মাঝখানে চারটা বিয়ারিং প্যাড আছে, এটা স্প্রিংয়ের মত কাজ করে। এটা ফ্লেক্সিবিলিটি রক্ষা করে, এর একটা কর্নারে একটা বিয়ারিং প্যাড ডিসপ্লেসমেন্ট হয়েছে। বিয়ারিং প্যাডটি ভায়াডাক্টের নিচে ও পিলারের উপরে থাকে। এটা দুই থেকে তিন ইঞ্চি দেবে গিয়েছিল।

মেরামত শেষে রাত সাড়ে আটটার দিকে আবারও চলাচল শুরু করে মেট্রোরেল।

এআর
মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন (বয়োজ্যেষ্ঠ নাগরিক) এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট...
মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন (বয়োজ্যেষ্ঠ নাগরিক) এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট...
ঈদের ছুটিতে কবে কবে মেট্রোরেল চলাচল করবে আর কবে বন্ধ থাকবে, সে নিয়ে সময়সূচি দিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাতদিনের সরকারি ছুটি শুরু হয়েছে মঙ্গলবার (১৭ মার্চ) থেকে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর