রাজধানীর গুলশান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল এবং ২৯ রাউন্ড গুলি ও ৩৮ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান থানা।
রোববার দুপুরে গুলশানের মানারাত ইউনিভার্সিটি সংলগ্ন লেকের পাড়ে ময়লার স্তূপ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, স্থানীয় সংবাদের ভিত্তিতে দুপুরে গুলশানের লেকের পাড় থেকে একটি বিদেশি ওয়ালথার পিপিকে ৭.৬৫ পিস্তল (মেড বাই জার্মানি), সাত রাউন্ড ৭.৬৫ গুলি, ২২ বোর ২৩ রাউন্ড গুলি ও ৩৮ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বায়তুল মোকাররমের খতিব রুহুল আমিনকে অপসারণ