সাবেক এমপির বেয়াই বাড়িতে যা পেলো আইনশৃঙ্খলা বাহিনী

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৮ পিএম

রাজধানীর উত্তরা এলাকার একটি বাড়ি থেকে নগদ এক কোটি ১৬ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা ও বৈদেশিক মুদ্রাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় দুটি প্রাইভেটকার জব্দ করা হয়।  যে বাড়িতে অভিযান চালানো হয়, সেটি পলাতক সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের ছেলে আবির হাসান তামিমের শ্বশুর বাড়ি।

সোমবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- শাহজাদা খান সাজ্জাদ, মো. তৌজিদুল ইসলাম ও মো.সাইফুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে রোববার সেনাবাহিনী ও উত্তরা পশ্চিম থানার একটি যৌথ টিম ওই বাসায় স্থানীয় সাক্ষীসহ প্রবেশ করে। সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টাকা ও বৈদেশিক মুদ্রাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিদের বরাতে এ কর্মকর্তা জানান, জব্দ করা টাকা, বৈদেশিক মুদ্রা ও গাড়ি দুটি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ও তার পরিবারের সদস্যদের। জব্দ করা বুলেটপ্রুফ জ্যাকেটগুলো ব্যবহার করতেন পলাতক সাবেক সংসদ সদস্য হাবিব হাসান ও তার ছেলে পলাতক আবির হাসান তামিম।

অভিযানে এক কোটি ১৬ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা, ৬৫টি ১০০ মার্কিন ডলারের নোট, চারটি ২০ মার্কিন ডলারের নোট, একটি পাঁচ মার্কিন ডলারের নোট, একটি এক মার্কিন ডলারের নোট, ৪১ টি এক হাজার থাই বাথ নোট, ১১টি ১০০ থাই বাথ নোট, দুটি ৫০০ থাই বাথ নোট, ২৮টি ২০ থাই বাথ নোট, তিনটি ৫০ থাই বাথ নোট, ২০টি ৫০০ দিরহামের নোট, একটি ১০০ দিরহামের নোট, একটি ২০ দিরহামের নোট, তিনটি ১০ দিরহামের নোট, দুটি পাঁচ দিরহামের নোট, পাঁচটি ১০০ কানাডিয়ান ডলারের নোট, দুটি ১০ সিঙ্গাপুর ডলারের নোট, একটি দুই সিঙ্গাপুর ডলারের নোট, একটি ১০০ রিয়ালের নোট, দুটি ৫০ রিয়ালের নোট, দুটি ১০ রিয়ালের নোট, তিনটি পাঁচ রিয়ালের নোট, একটি এক রিয়ালের নোট, একটি দুই হাজার রুপির নোট, ৬০টি ৫০০ রুপির নোট, একটি ২০০ রুপির নোট, পাঁচটি ১০০ রুপির নোট, পাঁচটি ৫০ রুপির নোট, চারটি ২০ রুপির নোট, ছয়টি ১০ রুপির নোট, তিনটি নেভি ব্লু রঙের বুলেটপ্রুফ জ্যাকেট যাদের সামনে ও পেছনে উভয় পাশে ইংরেজিতে পুলিশ লেখা এবং দুটি প্রাইভেটকার জব্দ করা হয়।

কেএসএইচ
রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ২৯টি মামলা হয়েছে।
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে ৪৯৯ জন গ্রেপ্তার হয়েছেন। এ সময় বিভিন্ন ঘটনায় ২৬টি মামলা দায়ের করা হয়েছে।
মিরপুরের স্বাস্থ্য কেন্দ্র রাড্ডায় হামলা ও ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একইসঙ্গে স্বাস্থ্য কেন্দ্রটির লুন্ঠিত দুই ট্রাক মালামাল উদ্ধার করা হয়েছে। 
রাজধানীর মিরপুর-১-এর ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে’ সংঘবদ্ধ দলের হামলা, ভাঙচুর, লুটপাট ও দখলের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ‘পাবলিক হেলথ এডভোকেটস অব বাংলাদেশ’ (পিএইচএবি)।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা নিশ্চিত এবং যেকোনো অগ্নিকাণ্ড কিংবা দুর্ঘটনা মোকাবেলায় সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন...
দীর্ঘ ৯ বছর পর সাগরকন্যা খ্যাত পটুয়াখালীর কুয়াকাটায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী পর্যটন কার্নিভাল। আগামী ২৩ ও ২৪ অক্টোবর এই বর্ণাঢ্য বিচ কার্নিভালের আয়োজন করেছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন।...
নির্বাচনে নারীদের অংশগ্রহণ কেবল সংখ্যায় নয়, বরং কার্যকর করা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, দেশের মানুষের সংস্কৃতি ও বিশ্বাসের কথা বিবেচনায়...
বিশ্ব বসতি দিবসে দেশের আবাসন খাতে নতুন রূপরেখা তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নাগরিকদের জন্য কেবল একটি বাসস্থানই যথেষ্ট নয়, সেটিকে নিরাপদ, সুপরিকল্পিত ও টেকসই করাও এখন সময়ের দাবি। ঢাকায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর