৩৫১ বাড়িতে এডিসের লার্ভা পেয়েছে ডিএনসিসি

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৮ পিএম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সপ্তাহব্যাপী বিশেষ মশক নিধন কার্যক্রমের আট দিনে এক লাখ ২১ হাজার ৮৮৬টি বাড়ি পরিদর্শন করে আট হাজার ৮৭৫টি মশার প্রজননস্থল ধ্বংস করা হয়েছে। লার্ভা পাওয়ায় নোটিশ দেওয়া হয়েছে ২৪০টি স্থানে।

গত ১৯ সেপ্টেম্বর থেকে ডিএনসিসি এডিস মশা নিয়ন্ত্রণে এই সপ্তাহব্যাপী বিশেষ মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কার্যক্রম চলে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। ডিএনসিসি থেকে এসব তথ্য জানানো হয়।

এ কার্যক্রমে লার্ভিসাইডিং এবং ফগিং কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। যেমন মাইকিং, লিফলেট বিতরণ, র‍্যালি এবং বাড়ি বাড়ি এডিস মশার প্রজননস্থল অনুসন্ধান করা হয়।

সপ্তাহব্যাপী পরিচালিত বিশেষ কার্যক্রমে ডিএনসিসির এক হাজার ১২৭ জন মশককর্মী এবং ৫৫ জন মশক সুপারভাইজার অংশ নেন।

ডিএননিসি জানিয়েছে, সপ্তাহব্যাপী পরিচালিত বিশেষ কার্যক্রমে এক লাখ ২১ হাজার ৮৮৬টি বাড়ি পরিদর্শন করা হয়। এর মধ্যে ৩৫১টি বাড়িতে এডিসের লার্ভা পাওয়া যায়। সপ্তাহব্যাপী এই অভিযানে আট হাজার ২৭৫টি মশার প্রজননস্থল ধ্বংস করা হয়েছে। লার্ভা পাওয়ায় ২৪০টি নোটিশ দেওয়া হয়েছে।

ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় ডিএনসিসির মশক নিধন অভিযান যথাযথভাবে বাস্তবায়ন, সমন্বয় ও নিবিড় তদারকির জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ও ডিএনসিসির প্রশাসক মো. মাহমুদুল হাসান, অতিরিক্ত সচিব এ কে এম তারিকুল আলম এবং যুগ্ম সচিব আবু সেলিম মাহমুদ-উল হাসানের নেতৃত্বে তিনটি তদারকি টিম গঠন করা হয়েছে। প্রতিটি টিমে দুজন করে কর্মকর্তা রয়েছেন। ২৪ সেপ্টেম্বর থেকে এই তদারকি টিম মনিটরিং শুরু করেছে। এই তদারকি কার্যক্রম টানা দুই সপ্তাহ চলবে।

ডিএনসিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত তদারকি টিম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মশক নিধন কার্যক্রম সরেজমিনে তদারকি করবে।

কেএসএইচ
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
ঢাকা শহরের বায়ু, পানি ও মাটিদূষণের প্রেক্ষাপটে পরিবেশগত ভারসাম্য রক্ষায় মিয়াওয়াকি পদ্ধতিতে দেশের সর্ববৃহৎ নগর বনায়ন প্রকল্পের কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। 
গাবতলীতে নির্মাণাধীন পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে জানিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, আগামী জুলাইয়ের শেষ অথবা আগস্টের...
পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে ইফতার করে তাদের কাজের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর