যুক্তরাষ্ট্রে জীবন বদলে দেয়া এক সফর

আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ০৭:৫৮ পিএম

নূর নাহিয়ান বাংলাদেশের প্রতিবন্ধীদের ক্রীড়া ক্ষেত্রে পরিবর্তনের একজন অগ্রদূত। ২০০৮ সালে একটি দুর্ঘটনায় তার জীবন হয়ে পড়ে হুইলচেয়ার নির্ভর। শারীরিক প্রতিবন্ধকতা তাকে দমাতে পারেনি। বরং এটি তার জীবনের একটি নতুন দীগন্ত উন্মোচন করে। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সুযোগ তৈরি করা এবং সমাজে অন্তর্ভুক্তির পথে প্রতিবন্ধকতাগুলো দূর করতে কাজ শুরু করেন তিনি।

২০১৫ সালে তিনি হুইলচেয়ার ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। যা সারা দেশে হুইলচেয়ার ক্রিকেট প্রচার করতে সহায়তা করে। তিন বছর পর প্রতিষ্ঠা করেন নূর বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশন। যা বর্তমানে ১০০ জনেরও বেশি প্যারা-অ্যাথলেটকে ৯টি ভিন্ন খেলায় অংশগ্রহণের সুযোগ দিচ্ছে।

বৃহস্পতিবার বিকেলে গুলশানের ইএমকে সেন্টারে যুক্তরাষ্ট্র দূতাবাস আয়োজিত ‘Alumni Talk: American Diversity through Bangladeshi Voice’ শীর্ষক অনুষ্ঠানে সেই অনুপ্রেরণার গল্পই নূর তুলে ধরলেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক ভিজিটর লিডারশিপ প্রোগ্রাম অধীনে নূর এ বছর ওয়াশিংটন ডিসি, কানসাস সিটি, ডেট্রয়েট এবং সান দিয়েগোতে সফর করেন।

সেই অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে তিনি জানান, এটি তার জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। বলেন, এটি আমার প্রথম যুক্তরাষ্ট্র সফর ছিলো।

এ ভ্রমণে ওয়াশিংটন ডিসি, কানসাস সিটি, ডেট্রয়েট এবং সান দিয়েগোতে তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংগঠনের কাছ থেকে স্বেচ্ছাসেবী কার্যক্রম ও যুব সম্পৃক্ততার বিষয়ে শেখার অভিজ্ঞতা শেয়ার বিনিময় করেন। বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্যও এ ধরনের কার্যক্রম গ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

IVLP প্রোগ্রাম থেকে নূরের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা ছিল সম্প্রদায়-ভিত্তিক স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের ভূমিকা। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে পার্থক্য তুলে ধরে নূর জোর দিয়ে বলেন, বাংলাদেশের তরুণরা যদি সঠিক দিকনির্দেশনা পায় তবে তারা সামাজিক পরিবর্তনের চালিকাশক্তি হয়ে উঠতে পারে। তিনি প্রস্তাব দেন যে, স্কুল পর্যায়ে সামজিক সেবাকে পাঠ্যক্রমের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হলে তা তরুণদের মধ্যে দায়িত্বশীলতার বোধ তৈরি করতে পারে, যা তাদের ভবিষ্যতের নেতা ও সমাজের জন্য কার্যকর করতে সহায়ক হবে।

নূর বাংলাদেশের প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আরও উন্নত সুযোগ নিশ্চিত করার বিষয়েও কথা বলেন। তিনি যুক্তরাষ্ট্রের ভ্রমণ থেকে প্রাপ্ত অভিজ্ঞতা জানিয়ে বলেন, ওয়াশিংটন ডিসিতে তিনি প্রথমবারের মতো দেখেন কীভাবে অবকাঠামো প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনকে সহজ করতে পারে। ‘অ্যাক্সেসিবিলিটি নিশ্চিত করা অত্যন্ত জরুরি,’ তিনি বলেন, বাংলাদেশের নীতিমালা কার্যকর করার মাধ্যমে প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য সুযোগ-সুবিধার ফাঁক কমানোর ওপর জোর দেন।

নূর শুধুমাত্র খেলাধুলা নয়, সকল ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের পূর্ণাঙ্গ অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলেন। তিনি ডিজিটাল অ্যাক্সেসিবিলিটির গুরুত্ব তুলে ধরেন এবং বলেন যে, সব ডিজিটাল প্ল্যাটফর্মকে এমনভাবে তৈরি করতে হবে যাতে প্রতিবন্ধী ব্যক্তিরা সহজেই সেসব ব্যবহার করতে পারে এবং প্রয়োজনীয় তথ্য পেতে পারে। এ অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সৈয়দা কাশফি চৌধুরী।

এআরএস
যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারীত্ব বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ে উল্লেখযোগ্য অবদান রাখতে পারে বলে মন্তব্য করেছেন...
মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন (বয়োজ্যেষ্ঠ নাগরিক) এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট...
মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন (বয়োজ্যেষ্ঠ নাগরিক) এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট...
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চের নেতৃত্বে দশ সদস্যের একটি প্রতিনিধি দল তিনদিনের সফরে আজ মঙ্গলবার (৫ মে) ঢাকায় এসেছেন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর