ধানমন্ডিতে ছাত্র-জনতার ওপর হামলা, ওয়ার্ড যুবলীগের সদস্য গ্রেপ্তার

আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ০৪:২২ পিএম

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর ধানমন্ডিতে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মোহাম্মদ শাকিল হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার দুপুরে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের তথ্য জানায় ডিএমপির মিডিয়ার দায়িত্বে থাকা উপ পুলিশ কমিশনার তালেবুর রহমান।

হামলাকারী শাকিল হোসেন ৩৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য বলে জানিয়েছে পুলিশ। তাকে হাজারীবাগের বাসায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। এসময় দেশীয় অস্ত্র ও দুইটি পিস্তল উদ্ধার করা হয়েছে। 

পুলিশ জানায়, এসব অস্ত্র শিক্ষার্থীদের উপর হামলায় ব্যবহার করা হয়েছে।

এছাড়া ছাত্র-জনতার আন্দোলনে যেসব অস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে তা উদ্ধারে কাজ করছে পুলিশ। ভিডিও ফুটেজ দেখে হেলমেট পরিহিতদেরও শনাক্ত করছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

আরবিএস
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর