ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় ৩৯ প্রভাবশালী গ্রেপ্তার

আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ০৪:৪৯ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় এখন পর্যন্ত এজাহারভুক্ত ৩৯ জন প্রভাবশালীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ডিবির হারুন এবং সাবেক এমপি-মন্ত্রীসহ বাকিদের সন্ধানেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বাহিনীটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। 

রোববার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে অপহৃত এক শিশুকে উদ্ধার বিষয়ক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

লে. কর্নেল মুনিম ফেরদৌস বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ প্রভাবশালীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভিডিওতে যাদের ছাত্র-জনতার ওপর হামলা করতে দেখা গেছে তাদের ধরতেও অভিযান চলমান রয়েছে। 
এসময় কারও কাছে কোনো তথ্য থাকলে তা দিয়ে র‍্যাবকে সহযোগিতা করার আহবানও জানান তিনি।

তিনি বলেন, ৫ আগস্টের পর অন্য বাহিনীর অনেকে পলাতক থাকলেও র‍্যাবের কেউ পলাতক নেই। 

এ আন্দোলনে র‍্যাব ছাত্রদেরই পক্ষে ছিলো দাবি করে তিনি বলেন, এ জন্য র‍্যাব পুরোটা সময় কোনো প্রাণঘাতি অস্ত্র ব্যবহার করেনি ছাত্রদের বিরুদ্ধে।  

এদিকে গত ৩০ সেপ্টেম্বর সদরঘাট থেকে শিশু আব্দুল্লাহ আল নূর তুষারকে অপহরণ করা হয় জানিয়ে তিনি বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় পিরোজপুরের মঠবাড়িয়া থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়েছে। তবে অপহরণকারীকে এখনও গ্রেপ্তার করা যায়নি।

আরবিএস
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তর ফাঁসের ঘটনায় বিভিন্ন সরকারি দপ্তরের পাঁচ কর্মচারীসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন...
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে পুলিশের আওতাধীন নতুন বিশেষায়িত ইউনিট হিসেবে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ চালু করা হয়েছে।
মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এ রায়ে ন্যায়-সুবিচার নিশ্চিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 
২০২৪ সালের জুলাই-আগস্টের গণআন্দোলন দমনে হত্যা, সহিংসতা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর