মিরপুরে অভিনব কায়দায় চাঁদাবাজি, গ্রেপ্তার ছয়

আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ০৩:২২ পিএম

মিরপুরে অভিনব কায়দায় চাঁদাবাজি ও টাকা লুটের অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মহসিন মুন্সি, মাজাহারুল ইসলাম, রেজাউল করিম, তৈয়ব, হুমায়ুন কবির ও নূর মোহাম্মদ ওরফে নতু।

অভিযুক্তদের কাছ থেকে ৫৭ লাখ ৫০ হাজার টাকাসহ একটি সিম্বল সদৃশ গ্যাস লাইট ও একটি লোহার সিন্দুক জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাকছুদের রহমান জানান, রিয়েল এস্টেট কোম্পানি খুলেছে অভিযুক্তরা। তারা ফ্ল্যাট কেনার জন্য টাকা দিতে গেলে সন্ত্রাসী দিয়ে টাকা লুট করে নিয়ে যায়। অভিনব এ প্রতারক চক্রটি এর আগেও অনেকের সাথে এমন প্রতারণা করেছে বলেও জানান তিনি।

চক্রের সদস্যদের কাছ থেকে একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে বলে জানান কমিশনার মো. মাকছুদের রহমান।

ডিসি জানান, এ ঘটনার সাথে সরাসরি ওই কোম্পানির এমডি জড়িত, এছাড়া আর কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি জানান, ভুক্তভোগীদের থেকে টাকা নেয়ার পাশাপাশি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হতো। ভুক্তভোগীদের টাকা উদ্ধার ও চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

একাত্তর/আরএ
অপরাধীর কোনো দল, মত বা সামাজিক শ্রেণি নেই উল্লেখ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, পুলিশকে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের নয়, বরং জনগণের কল্যাণে নিরপেক্ষভাবে...
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) মেগা প্রকল্প পূর্বাচল নতুন শহর এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি জোরদারে বড়সড় প্রশাসনিক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পুলিশ। পূর্বাচলকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের...
পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে আয়োজিত তাজিয়া মিছিলসহ বিভিন্ন শোক কর্মসূচি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ভাবগাম্ভীর্যের সঙ্গে সম্পন্ন করতে ব্যাপক ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা...
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর