মহিউদ্দিন ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ০৫:৫৮ পিএম

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান ও ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ ওরফে মহি এবং তার স্ত্রী নূরজাহান বেগমের বিরুদ্ধে আলাদা দুইটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বুধবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। 

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ ওরফে মহি।

তিনি বলেন, মহিউদ্দিন আহমেদ মহির বিরুদ্ধে দুই কোটি ৭০ লাখ ৬৩ হাজার ৯৮ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ পায় দুদক। আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদককে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেয়া হয়েছিলো। মহি তিন কোটি ৯৮ লাখ ৭৯ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য জমা দেন। তবে তিন কোটি ৬২ লাখ ৯২ হাজার টাকার সম্পদের বিবরণীতে গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া যায় ৯২ লাখ ২৯ হাজার টাকার। দুই কোটি ৭০ লাখ ৬৩ হাজার টাকার সম্পদের হিসাব দিতে না পারায় মামলা করে দুদক। 

এই দুদক কর্মকর্তা আরও বলেন, এছাড়া তার স্ত্রী নূরজাহান বেগমের বিরুদ্ধে ১৪ লাখ ৭০ হাজার টাকার সম্পদ গোপন এবং জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত এক কোটি ১৯ লাখ ৬৪ হাজার টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে। 

দুদক মহাপরিচালক বলেন, সমবায় ব্যাংকের ভল্ট থেকে স্বর্ণ গায়েবের ঘটনার সঙ্গে এই মামলার কোনো সম্পৃক্ততা নেই। 

এর আগে দুদকের অনুসন্ধানে জানা যায়, ২০০৯ সাল রাজনৈতিক বিবেচনায়, সমবায় ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মহি। এরপর ভল্টের দায়িত্ব দেয়া হয় তার ভাগ্নে ও সিনিয়র অফিসার ক্যাশ নূর মোহাম্মদ এবং চাচাতো ভাই ব্যাংকের এজিএম হেদায়েত কবিরকে। এই দু’জনকে সাথে নিয়েই ভল্ট থেকে ১২ হাজার ভরি স্বর্ণ লুটের অভিযোগ ওঠে মহির বিরুদ্ধে। এই স্বর্ণ মূলত সমবায় ব্যাংকে বন্দক রেখেছিলো নারায়ণগঞ্জ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি নামের একটি সমবায় সমিতির সদস্যরা।

আরবিএস
সাবেক উপদেষ্টা ও বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচারসহ নানা দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি...
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুবাই, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে প্রায় ১১ হাজার কোটি টাকা পাচারের সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া সুইস...
এ সময় হাসপাতালের অনিয়ম দেখে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেছেন, হয় আমি থাকবো, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে।
অর্থ পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে আরও তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে করা এসব মামলায় সাইফুজ্জামান...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর