কমলাপুরে ট্রেনের ভয়াবহ শিডিউল বিপর্যয়

আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ০১:১২ পিএম

শনিবারও ট্রেনের ভয়াবহ শিডিউল বিপর্যয়ে কমলাপুর রেলস্টশনে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। লাইনচ্যুত পঞ্চগড় এক্সপ্রেসের বগি উদ্ধার হলেও সিগন্যাল সিস্টেম ক্ষতিগ্রস্ত হওয়ায় এখনও পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। প্রতিটি ট্রেন ছাড়ছে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা দেরিতে।

এরই মধ্যে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস এবং জামালপুরগামী অগ্নিবীণা এক্সপ্রেসের যাত্রা বাতিল করেছে কর্তৃপক্ষ।

শনিবার বেলা ১১টার দিকে এই ঘোষণা দেয় কমলাপুর রেস্টেশন কর্তৃপক্ষ। যাত্রীদের টিকিটের রিফান্ড যথাসময়ে করা হবে বলেও জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে কমলাপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয় পঞ্চগড় এক্সপ্রেস। এতে সিগন্যাল ব্যবস্থার ক্ষতি হওয়ায় ট্রেনের শিডিউল বিপর্যয় এখনো কাটেনি। এতে যাত্রী ভোগান্তি চরমে পৌঁছেছে। স্টেশনে এসেও ট্রেনে উঠতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।

শুধু যাত্রা বিলম্ব নয়, অনেকের অভিযোগ আছে স্টেশনের ব্যবস্থাপনা নিয়েও। এছাড়া নানা সংস্কারের ভিড়ে রেল লাইন অবহেলিত থাকায় ক্ষোভ জানান যাত্রীরা।

বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

এআর
সরকার ঘোষিত ঈদুল আজহার ছুটি শুরুর দিনে রেলে ভিড় বেড়েছে যাত্রীদের। ট্রেনে শিডিউল বিপর্যয় না হলেও বরাবরের মতো এবারও কিছু ট্রেন স্টেশন ছেড়ে গেছে নির্দিষ্ট সময়ের চেয়ে কয়েক ঘণ্টা দেরিতে।
কমলাপুর থেকে ট্রেন ছাড়ছে সময়মতো, কোনো কোনো ট্রেনে ছাদেও উঠেছেন যাত্রী। সড়কপথেও বেড়েছে গাড়ির চাপ। সদরঘাটেও গতকালের চেয়ে আজ ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে।
ঈদ শেষে ঢাকায় ফেরা মানুষের চাপ বেড়েছে কমলাপুর রেলস্টেশনে। প্রায় প্রতিটি ট্রেনই অতিরিক্ত যাত্রী নিয়ে ঢাকায় ঢুকছে। যাত্রীরা বলছেন, কামড়াগুলোতে পা ফেলানোরও জায়গা ছিলো না। কয়েকটি ট্রেনে ছাদেও দেখা গেছে...
প্রিয়জনের সঙ্গে কোরবানি ঈদ উদযাপনে রাজধানী ঢাকা ছাড়ছেন হাজারো মানুষ। ঈদযাত্রার চতুর্থ দিনে ঢাকার কমলাপুর রেলস্টেশনে আছে ঘরমুখো মানুষের ভিড়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
ঢাকায় অধ্যয়নরত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কুমারখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা’ (কেকেএসএ)-র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে ইডেন মহিলা কলেজের...
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর