ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া

আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ০৪:০৬ পিএম

রাজধানীতে ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় দুই পক্ষের মধ্যে ইট-পাটকেল ছোড়া হয়েছে। 

বুধবার বেলা তিনটার দিকে সায়েন্সল্যাব মোড়ে এই ঘটনা ঘটে। তখন থেকে মিরপুর সড়টিতে যান চালাচল বন্ধ রয়েছে। এখনও থেমে থেমে সংঘর্ষ চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীদের আন্দোলনে কয়েকদিন বন্ধ থাকার পর আজ বুধবার থেকে সিটি কলেজে ক্লাস শুরু হয়েছে। অন্যদিকে ‘স্বৈরাচারের সহযোগী’ শিক্ষকদের পদত্যাগ দাবিতে আজ বিক্ষোভ করছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

এরই মধ্যে দুপুরের দিকে ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী সায়েন্সল্যাব এলাকায় এক বাসে ভাঙচুর চালান। এ ঘটনাকে কেন্দ্র করে বাগবিতণ্ডার এক পর্যায়ে সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সোস্যালে ছড়িয়ে পড়া এ সংক্রান্ত একাধিক ভিডিওতে দেখা গেছে, দুই পক্ষের কিছু তরুণ ইট-পাটকেল নিক্ষেপ করছেন। একই সঙ্গে অবরোধ করে রাখা হয়েছে মিরপুর সড়ক। ভিডিওগুলোতে কোনো প্রকার যান চালাচল করতে দেখা যায়নি।

এদিকে মঙ্গলবার বন্ধের পর বুধবার খুলেছে রাজধানীর অন্যতম বাণিজ্যিক ও ব্যস্ত এলাকাটি। সৃষ্ট পরিস্থিতিতে অসহনীয় যানজটসহ দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ।

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তবে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছিল। পুরো এলাকায় শিক্ষার্থীরা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পোহাতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

 

একাত্তর/এসি
বিবাদে না জড়াতে ‘অঙ্গীকার করার’ ঠিক এক মাসের মাথায় আবারও সংঘর্ষে জড়ালো রাজধানীর ঢাকা কলেজ ও ধানমন্ডির আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।
ঢাকা কলেজের সঙ্গে চলমান সংঘর্ষ ও সহিংসতা এড়াতে বুধবার ও বৃহস্পতিবার ঢাকা সিটি কলেজ বন্ধ ঘোষণা করেছে কলেজ প্রশাসন।
সপ্তাহের ব্যবধানে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ফের ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিপেটা ও কাঁদানে...
রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজের একদল শিক্ষার্থীদের বাস ভাঙচুরের ঘটনার পর রীতিমতো রণক্ষেত্র হয়ে ওঠেছে এলাকাটি। বাস ভাঙচুরের ওই ঘটনাটি গিয়ে সিটি কলেজের শিক্ষার্থীর সঙ্গে সংঘর্ষে রূপ নেয়। এখন...
মেটলাইফ স্টেডিয়ামের মহাযুদ্ধের বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে দুই শিবিরের অফিশিয়াল লাইন-আপ আসতেই ফুটবল পাড়ায় তোলপাড়! ট্রফি ধরে রাখার মিশনে আর্জেন্টিনার মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি সেমিফাইনালের উইনিং...
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর