জামিন পেলেন শফিক রেহমান

আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ১১:২০ এএম

শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন সাংবাদিক শফিক রেহমান।

বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি।

জামিন পাওয়ার পর শফিক রেহমান সাংবাদিকদের বলেন, আমাকে মিথ্যা মামলা থেকে অব্যাহতি দিতে হবে। যেসকল রাজনৈতিক নেতাকর্মী জেলে আছেন, যাদের নামে রাজনৈতিক মামলা আছে তা এক ঘোষণায় বাতিল করুন।

তিনি বলেন, ড. ইউনূস ভালো কাজ করছেন। তিনি দেশে টাকা আনছেন। আপনারা যারা নির্বাচন চাচ্ছেন, তাদের বলি টাকা ছাড়া সবকিছু চলবে কি করে। আপনারা ড. ইউনূস কে সময় দিন। ১৭ বছরের জঞ্জাল এই কয়েকদিনে পরিষ্কার হবে কি করে?

জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার অভিযোগে ২০১৫ সালের তিন আগস্ট পল্টন থানায় মামলা করে পুলিশ। এরপর ২০১৬ সালের ১৬ এপ্রিল গ্রেপ্তার করা হয় যায়যায়দিনের সম্পাদক শফিক রেহমানকে। পাঁচ মাস কারাবাসের পর জামিনে মুক্তি পেয়ে ২০১৮ সালে যুক্তরাজ্যে চলে যান তিনি।

একই মামলায় ২০২৩ সালের ১৭ আগস্ট শফিক রেহমান এবং আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানসহ পাঁচ জনের পৃথক দুই ধারায় সাত বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অন্য তিনজন হলেন জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সহসভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন, তার ছেলে রিজভী আহাম্মেদ ওরফে সিজার এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়া।

সাজা মাথায় নিয়েই ছয় বছর পর যুক্তরাজ্য থেকে গত ১৮ আগস্ট দেশে ফেরেন শফিক রেহমান। এরপর অসুস্থ অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হতে হয় তাকে।

একাত্তর/আরএ
বিজ্ঞান, প্রযুক্তি ও পরমাণু বিষয়ক সাংবাদিকদের সংগঠন এটমিক রিপোর্টার্স বাংলাদেশের (এআরবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার শামীমা সুলতানা। আর সাধারণ সম্পাদক...
বীর মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত কবি ও বর্ষীয়ান সাংবাদিক আল মুজাহিদী আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৩ বছর। 
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক আরও দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। এর ফলে তার মুক্তিতে আপাতত আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
ঢাকায় কর্মরত বগুড়ার সাংবাদিকদের সংগঠন ‘বগুড়া জার্নালিস্ট ফোরাম, ঢাকা’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে গ্লোবাল টিভির ফেরদৌস মামুন সভাপতি এবং ডেইলি ভয়েস অব এশিয়ার সুমন প্রামাণিক সাধারণ...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর