নতুন পে কমিশন গঠনসহ ৯ দাবিতে বিক্ষোভ

আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ০১:২০ পিএম

নয় দফা দাবিতে ৪ ডিসেম্বর সচিবালয়ে মহাসমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ।

বৃহস্পতিবার সচিবালয়ে পরিষদের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে মহাসমাবেশের ঘোষণা দেন পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর।

দাবি বাস্তবায়নে আগামী বুধবার ৪ ডিসেম্বর সচিবালয়ে মহাসমাবেশের ঘোষণা দিয়ে মো. বাদিউল কবীর বলেন, দাবি আদায়ে আমরা মাঠে আছি। গড়িমসি না করে আমাদের দাবি বাস্তবায়ন করার আহ্বান জানাচ্ছি।

দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো- সচিবালয়ে কর্মরত নন-ক্যাডার ফিডার পদধারীদের প্রাপ্যতানুযায়ী বিভিন্ন ক্যাটাগরির পদ সংরক্ষণ, পদনাম পরিবর্তন, নতুন পে-কমিশন গঠন, ৫০ শতাংশ মহার্ঘভাতা, ১০০ ভাগ পেনশন ও ৪০০ ভাগ গ্র্যাচুইটি সুবিধা প্রদান, বিদ্যমান ২০টি গ্রেডের পরিবর্তে ১০টি গ্রেড প্রবর্তন, সচিবালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির বিদ্যমান পদনাম পরিবর্তন করে যৌক্তিক নাম প্রদান, বিগত সরকারের আমলে চাকরিচ্যুত, সাময়িক বরখাস্ত, বরখাস্ত ও অন্যায়ভাবে বাধ্যতামূলক অবসরপ্রাপ্তদের ন্যায় পাওনা ফেরত ইত্যাদি।

এআর
বাংলাদেশ সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোন সংযোগের তার চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম...
চরম নিরাপত্তা ঝুঁকিতে দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়। মাত্র ৫০০ টাকা দিয়ে যে কেউ ঢুকতে পারছেন যে কোনো মন্ত্রণালয়ে। আর এই বাণিজ্যে জড়িত খোদ পুলিশ সদস্যরাই।
ভাতার দাবিতে সচিবালয়ের ভেতর বিক্ষোভ করার সময় সচিবালয় সংযুক্ত কর্মচারী পরিষদের সভাপতি বাদিউল কবিরসহ চারজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সচিবালয়ের নতুন ভবনে (১ নম্বর ভবন) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে, আগুন ছড়িয়ে পড়ার আগেই মাত্র দুই মিনিটের মধ্যে তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর