পাকিস্তানি বাহিনীর মাথা নোয়ানো উদযাপন করলো ছায়ানট

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৪ পিএম

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর, বিকেল চারটা ৩১ মিনিট, এই মাহেন্দ্রক্ষণে বীর বাঙালির কাছে মাথা নোয়ায় পাকিস্তানী হানাদার বাহিনী। আর বাঙালি মাতে বিজয়োৎসেব। সোমবার (১৬ ডিসেম্বর) সেই উৎসব উদযাপন করলো সংস্কৃতি শিক্ষার প্রতিষ্ঠান ছায়ানট।

১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের সময়কে স্মরণ করে, জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয়সংগীত গেয়ে শুরু উৎসব উদযাপন শুরু করেন সংগঠনের নির্বাহী সভাপতি ডা. সারওয়ার আলীসহ সংগঠকরা।

তিন পর্বের আয়োজনে ছায়ানটের সঙ্গী হয়ে বাচিকশিল্প চর্চার প্রতিষ্ঠান কণ্ঠশীলন পরিবেশন করে কাব্যালেখ্য ‘আমাদের রক্ত মিছিল’ এবং সংস্কৃতি-সমন্বিত সাধারণ শিক্ষার প্রতিষ্ঠান নালন্দা উচ্চ বিদ্যালয়ের শিশুরা পরিবেশন করেছে গীতরঙ্গ ‘স্বাধীনতার অভিযাত্রা’। 

আর ছায়ানটের পরিবেশন ছিল গীতনৃত্যালেখ্য ‘অপারাজেয় বাঙালি’। 

পুরো আয়োজন জুড়ে ফিরে ফিরে উচ্চারিত হয়েছে বিজয়ের পথে বাঙালির নির্ভীক অভিযাত্রার কাহন, প্রাণহারী শত প্রতিকূলতার মধ্যেও বাঙালির আপন সংস্কৃতিতে থিতু হবার, মাথা উঁচু করে বাঁচবার কথামালা। যা সরাসরি সম্প্রচার হয়েছে ছায়ানটের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে।

একাত্তর/এসি
নেচে গেয়ে একাত্তরে বিজয়ের সেই মাহেন্দ্রক্ষণ উদযাপন করেছে সাংস্কৃতিক সংগঠন ছায়ানট।জাতীয় সংগীত, গান ও সম্মিলিত নৃত্যানুষ্ঠানের মাধ্যমে বিজয় উৎসব ‍উদযাপন করেছে সাংস্কৃতিক সংগঠনটি। 
ভোরের আলো ফুটতেই রবি’র আলোয় স্নাত সকালে মানবতা ও মনুষ্যত্বের জয়গানে, মানুষের মিছিলে শুরু হলো ১৪৩২ বঙ্গাব্দ। শুরুতে রাগালাপ দিয়ে রমনার বটমূলে নতুন বছরকে স্বাগত জানালো দেড় শতাধিক শিল্পী।
গানে, পাঠে দেড় শতাধিক শিল্পীর পরিবেশনায় মুখর হবে ১৪৩২ বাংলার নতুন ভোর। রমনার ছায়াতলে নতুন ভোরের সূর্যকে স্বাগত জানাতে প্রস্তুত ছায়ানট। তারই চূড়ান্ত মহড়া হলো বিকেলে রমনা বটমূলে। গানে, পাঠে দেড়...
পহেলা বৈশাখে ছায়ানটের ঐতিহ্যবাহী প্রভাতি অনুষ্ঠানে এবার সমগ্র বাঙালিকে নিয়ে আলোর পথে মুক্তির পথযাত্রী হওয়ার আহ্বান জানানো হবে। ছায়ানটের এবারের বার্তা, ‘আমার মুক্তি আলোয় আলোয়’।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর