ইভিএম ব্যবহার না করতে সংস্কার কমিশনের সুপারিশ

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২৬ পিএম

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, আগামী নির্বাচনে ইভিএম ব্যবহার না করতে অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেয়া অভ্যন্তরীণ প্রতিবেদনে সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। একইসাথে না ভোটের বিধানের সুপারিশও করেছেন তারা।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রম শীর্ষক গোলটেবিল বৈঠকে সোমবার (২৩ ডিসেম্বর) তিনি এ তথ্য জানান।

এসময় তিনি আরো জানান, এখনও পর্যন্ত চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়নি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান।

জুলাই-আগস্টের আন্দোলনের যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে উল্লেখ করে বদিউল আলম মজুমদার বলেন, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। আর কোনোদিন যাতে স্বৈরাচার ফিরে না আসে সে জন্যে রাষ্ট্র সংস্কারের কাজ চলছে। এর পক্ষে সারাদেশে জনমত গড়ে তুলতে হবে।

সুজন সম্পাদক বলেন, হাইকোর্টের রায়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে। তবে আগামী জাতীয় নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে হবে। জাতীয় নাকি স্থানীয় কোনো নির্বাচন আগে হওয়া দরকার, গোলটেবিল আলোচনায় সেই প্রশ্ন তোলেন তিনি।

এছাড়া নারীদের নির্বাচন সরাসরি অংশগ্রহণ। নারীর আসন বাড়ানো, নির্বাচনে ঘূর্ণায়ন পদ্ধতি, এসব বিষয়েও কথা বলেছেন বদিউল আলম মজুমদার।

একই আলোচনায় স্থানীয় সরকার আইন সমন্বিত করা হলেও সংসদীয় পদ্ধতিতে নির্বাচন করা গেলে একই তফসিলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন করা সম্ভব হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধান ড. তোফায়েল আহমেদ।

তিনি বলেন, শুধু এমপি না, কাউন্সিলর, মেম্বার সবার দায়িত্ব আইনগতভাবে নির্ধারণ করতে হবে। স্থানীয় সরকারের সব কাজে এমপিদের হস্তক্ষেপ বন্ধ করতে হবে।

বর্তমান মেম্বারদের কোয়ালিটি ভালো না উল্লেখ করে তিনি বলেন, ময়লা নিয়ন্ত্রণ ওয়ার্ড কাউন্সিলর ও মেম্বারদের কাজ না। স্থানীয় নির্বাচনে নারীদের জন্য আলাদা ওয়ার্ডে নির্বাচনের চিন্তা করা হচ্ছে।

একাত্তর/আরএ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষকদের যাচাই-বাছাই করে নিয়োগ দেওয়া হয়নি বলে জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) কেন্দ্রীয় সম্পাদক ও প্রধান নির্বাহী ড. বদিউল আলম মজুমদার। নির্বাচন কমিশনের...
আসন্ন নির্বাচন উপলক্ষে সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সর্বদা প্রস্তুত রয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেক প্রার্থীর ক্ষেত্রে নির্বাচন কমিশনের (ইসি) নমনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতে এবং অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি বিনষ্ট করতেই প্রথম আলো অফিসে পরিকল্পিত হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটিতে কর্মরত সংবাদকর্মীরা।
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য বহুল প্রতীক্ষিত জ্বালানি ইউরেনিয়ামের নতুন চালান রাশিয়া থেকে বাংলাদেশে এসে পৌঁছেছে। শুক্রবার রাত ১১টা ৪৪ মিনিটে ইউরেনিয়াম বহনকারী একটি বিশেষ কার্গো...
ইউক্রেনের রাজধানী কিয়েভের ওপর রুশ বিমান ও ড্রোন হামলা এক নতুন এবং আশঙ্কাজনক রূপ ধারণ করেছে। কিয়েভের দুই অংশকে সংযোগকারী অন্যতম প্রধান সেতুতে টানা দ্বিতীয় দিনের মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা প্রদান, কর্মকর্তাদের গালাগাল, লাঞ্ছিত করা ও চরম বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.)...
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি শুক্রবার রাত সাড়ে ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আকস্মিকভাবে পরিদর্শন করেছেন। সরেজমিনে বিমানবন্দরে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর