চিকিৎসক শুভাগত চৌধুরী মারা গেছেন

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ০৩:০৯ পিএম

চিকিৎসক ও লেখক অধ্যাপক শুভাগত চৌধুরী মারা গেছেন। বুধবার সকালে রাজধানীর একটি হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

বুধবার সকালে চিকিৎসাবিজ্ঞানের সুপরিচিত এই লেখকের মৃত্যু হয় বলে জানিয়েছেন তার ভাই ডা. অরূপ রতন চৌধুরী।

তিনি গণমাধ্যমকে জানান, শুভাগত চৌধুরী ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি চিকিৎসা নিচ্ছিলেন। সকালে বাসায় অচেতন হয়ে পড়লে তাকে ইব্রাহিক কার্ডিয়াক হাসপাতালে নেয়া হয়। পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

তিনি আরও জানান, শুভাগত চৌধুরীর দুই মেয়ে দেশের বাইরে থাকেন। তারা এলে শেষকৃত্য নিয়ে সিদ্ধান্ত হবে। আপাতত হাসপাতালের হিমঘরে মরদেহ রাখা হবে। 

শুধু চিকিৎসক হিসেবেই নন, শুভাগত চৌধুরী লেখক হিসেবেও ছিলেন স্বনামধন্য। চিকিৎসাক্ষেত্রে অবদানের জন্য তিনি শেরেবাংলা জাতীয় পুরস্কারও পান। একইসাথে পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। 

ডা. শুভাগত চৌধুরীর জন্ম ১৯৪৭ সালে, সিলেটে। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 

প্রাণরসায়ন, পুষ্টি ও চিকিৎসা-শিক্ষাপদ্ধতি ছিলো তার গবেষণার বিষয়। নিউইয়র্ক সায়েন্স একাডেমির নির্বাচিত সদস্য ছিলেন ডা. শুভাগত চৌধুরী। চিকিৎসাবিজ্ঞান বিষয়ক দেশি-বিদেশি জার্নালে তাঁর ৫০টির বেশি গবেষণা-প্রবন্ধ প্রকাশিত হয়েছে। অ্যাসোসিয়েশন অব নিউট্রিশনিস্ট অ্যান্ড ডায়াটেশিয়ানস ফর সোশ্যাল সার্ভিসেসের উপদেষ্টাও ছিলেন ডা. শুভাগত চৌধুরী।

আরবিএস
রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে। 
রাজধানী ঢাকার একাধিক স্থানে যাত্রীবাহী বাসে আগুন দেয়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে মিরপুর, যাত্রাবাড়ী ও বাড্ডা এলাকায় এসব ঘটনা ঘটে। এর মধ্যে যাত্রাবাড়ীতে ককটেল...
আতিথেয়তা খাতে খাদ্য খরচ ব্যবস্থাপনাকে আরও সাশ্রয়ী, সুসংগঠিত ও টেকসই করার লক্ষ্যে উদ্ভাবিত ‘শাখাওয়াত’স সিক্স পয়েন্ট কন্ট্রোল পয়েন্ট অর ফুড কস্ট অপ্টিমাইজেশন’ কাঠামোর জন্য সরকারের কপিরাইট কার্যালয়...
রাজধানীর কদমতলীতে গৃহবধূ ইয়ানুর বেগমকে (২৫) গলা কেটে নৃশংসবাবে হত্যার পর খাটের নিচে লাশ লুকিয়ে রেখে পালিয়েছেন তার স্বামী জুয়েল। শুক্রবার দুপুরে খবর পেয়ে কদমতলী থানা পুলিশ বাসার খাটের নিচ থেকে...
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘের সাধারণ অধিবেশনের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বাংলায় ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তাঁর পরিবারের তৃতীয় সদস্য হিসেবে এক বিরল ইতিহাস গড়েছেন। এ বিশ্ব সংস্থার সাধারণ বিতর্কের ৮১তম অধিবেশনে তিনি তাঁর প্রথম ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আর্থ-সামাজিক রূপান্তরের ক্ষেত্রে নারীরা সরকারের সব পরিকল্পনার অগ্রভাগে রয়েছেন।তিনি বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। এই নারীদের আত্মনির্ভরশীল করে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো এবার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ৫ বছরের মধ্যে পর্যায়ক্রমে শিক্ষাখাতে জিডিপি বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর