রাবাদার তোপে ২২ রানেই তিন উইকেট হারাল বাংলাদেশ

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পিএম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে শুরুতেই বিপদে পড়েছে বাংলাদেশ। কাগিসো রাবাদার বোলিং তোপে ২২ রান তুলতেই তিন উইকেট হারিয়েছে স্বাগতিকেরা। বাংলাদেশের তিনটি উইকেটই তুলে নিয়েছেন এই দক্ষিণ আফ্রিকান পেসার।

রোববার (১৫ নভেম্বর) ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। তিন পেসার ও এক স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।

ছবি: সংগৃহীত

তবে ইনিংসের প্রথম বলেই উইকেট হারিয়ে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের অভিষেক ম্যাচ খেলতে নেমে প্রথম বলেই রাবাদার শিকার হন ২২ বছর বয়সী ওপেনার মাহফিজুল ইসলাম। গালিতে মার্কো ইয়ানসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

এরপর তৃতীয় ওভারে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন মুমিনুল হক। রাবাদার অফ স্টাম্পের সামান্য বাইরের বলে ডিফেন্ড করতে গিয়ে ব্যাট ছোঁয়ান তিনি। বল জমা পড়ে উইকেটকিপারের গ্লাভসে।

দুই উইকেট হারানোর পর তানজিদ হাসান ও নাজমুল হোসেনের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। তবে নবম ওভারে রাবাদার ফুল লেন্থের সুইং করা বলে ড্রাইভ করতে গিয়ে বোল্ড হন অধিনায়ক নাজমুল। এতে ২২ রানেই তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।

নাজমুলের বিদায়ের পর ক্রিজে এসেছেন তাওহিদ হৃদয়। আগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিশতক করেছিলেন এই ব্যাটসম্যান।

নবম ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ তিন উইকেটে ২২ রান। ক্রিজে রয়েছেন তানজিদ হাসান ও তাওহিদ হৃদয়।

বাংলাদেশের একাদশে রয়েছেন নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, মাহফিজুল ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন।

শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার পর বাংলাদেশ ফুটবল দলের ডানা জুড়ে ভেসে বেড়ানোর কথা ছিল। কিন্তু ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলের হেরে সেই স্বপ্ন এখন...
শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে জাতীয় স্টেডিয়ামের ঘাসেই মুখ ঢেকে বসে পড়েছিলেন। এরপর ড্রেসিংরুম পেরিয়ে যখন মিক্সড জোনে সাংবাদিকদের মুখোমুখি হলেন, বাংলাদেশ দলের পোস্টার বয় হামজা চৌধুরীর চোখেমুখে তখনো...
সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে গোলশূন্য সমতায় থেকে প্রথমার্ধ শেষ করেছে বাংলাদেশ। দুই দলই কয়েকটি ভালো আক্রমণ করেছে। তবে কোনো দলই গোলের দেখা পায়নি। দুই দলের দুটি জোরালো শট পোস্টে...
ওমানের আল আমেরাত গ্রাউন্ডে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিতে পাকিস্তানের যুবাদের সামনে পাত্তাই পেল না বাংলাদেশ। বল হাতে রিজওয়ানউল্লাহর তাণ্ডবে মাত্র ১৩৮ রানে গুটিয়ে যাওয়ার পর, পাকিস্তানের উদ্বোধনী...
অবশেষে কিছুটা স্বস্তি ফিরছে যুক্তরাষ্ট্রের জ্বালানি বাজারে। দুই মাস পর দেশটিতে প্রতি গ্যালন ডিজেলের গড় দাম নেমে এসেছে ৬ ডলারের নিচে।
হরমুজ প্রণালী দিয়ে গোপনে চলাচলের চেষ্টার সময় নৌমাইনে আঘাত লেগে দুটি তেলবাহী জাহাজে আগুন ধরে যায় বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এর প্রভাবে সাগর উত্তাল থাকায় দেশের চার সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে উত্তর...
কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো ছাড়া পর্তুগালের নতুন পথচলা শুরু হলো এক চরম দুঃস্বপ্ন আর লজ্জার হার দিয়ে! কোচ হোর্হে জেসুসের সঙ্গে প্রকাশ্য দ্বন্দ্বের জেরে গত সপ্তাহেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর