বরাদ্দ বাতিল, তবুও সোহরাওয়ার্দীতে ‘যুব কনভেনশন’ করার ঘোষণা

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ১১:০২ পিএম

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ‘যুব কনভেনশন’ এর জন্য রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যে বরাদ্দ দিয়েছিলো গণপূর্ত অধিদপ্তর, তা বাতিল করা হয়েছে। তারপরও শুক্রবার সেখানে সমাবেশ করার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুব সংগঠনটি।

বৃহস্পতিবার গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলামের সই করা এক চিঠিতে সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারের অনুমতিপত্রটি বাতিল করার তথ্য জানানো হয়।

মনিরুল ইসলাম গণমাধ্যমে বলেন, এর আগে পুলিশ ক্লিয়ারেন্স সাপেক্ষে শুক্রবার উদ্যানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অংশে ‘যুব কনভেনশন’ করার জন্য অনুমতি দেয়া হয়েছিলো। এখন পুলিশ থেকে যেহেতু তাদেরকে অনুমতি দেওয়া হয়নি। এজন্য আমরা বরাদ্দপত্রের ১৩ নম্বর শর্তানুযায়ী সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারের অনুমতিপত্রটি বাতিল করেছি।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম বলেন, শুক্রবার সকালে মেডিকেল ভর্তি পরীক্ষার কারণে আমরা তাদের সম্মেলনটি পরে করতে বলেছিলাম। তারা পরে আমাদের সঙ্গে আর যোগাযোগ করেননি।

তবে শুক্রবার সেখানেই সমাবেশের প্রস্তুতি এগিয়ে নেওয়ার কথা জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম কবির গণমাধ্যমে বলেন, আগামীকাল ১৭ জানুয়ারি, শুক্রবার, বাদ জুম্মা থেকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে যুব কনভেনশন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই এতে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। 

এর আগে শুক্রবার উদ্যানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অংশে ‘যুব কনভেনশন’ করার জন্য গণপূর্ত অধিদপ্তরের অনুমতি পেয়েছিলো ইসলামী যুব আন্দোলন। কিন্তু তাতে একুশে বইমেলার প্রস্তুতি থমকে গেলে বাংলা একাডেমি আপত্তি তোলে।

বৃহস্পতিবার এ বিষয়ে মেলা পরিচালনা কমিটির সভাপতি ও বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম একটি চিঠি দিয়েছেন সংস্কৃতি মন্ত্রণালয়ে।

অধ্যাপক মোহাম্মদ আজমের সই করা ওই চিঠিতে বলা হয়েছে, বাংলা একাডেমি অমর একুশে বইমেলা ২০২৫ আয়োজনের জন্য (গণপূর্ত অধিদপ্তর থেকে প্রাপ্ত চিঠি সংযুক্ত-১) সোহরাওয়ার্দী উদ্যান ১ জানুয়ারি থেকে ৩ মার্চ ২০২৫ পর্যন্ত বরাদ্দ পেয়েছে। বইমেলার প্রস্তুতি, বিশেষত স্টল নির্মাণের কাজ আংশিক সম্পন্ন হয়েছে।

এরই মধ্যে বিভিন্ন সূত্রে জানা গেছে, গণপূর্ত অধিদপ্তর একই সময়ে সোহরাওয়ার্দী উদ্যানে অন্যান্য সমাবেশ ও কার্যক্রম আয়োজনের জন্য অনুমতি প্রদান করেছে। এতে বইমেলা হুমকির মুখে পড়েছে। একই সময়ে অন্য কোনো সমাবেশ উদ্যানে হলে বইমেলা আয়োজন করা অসম্ভব।

বাংলা একাডেমি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য সংস্কৃতি মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়ে চিঠিতে বলা হয়েছে, এই পরিপ্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখে বইমেলার জন্য বরাদ্দকৃত স্থানে অন্য কোনো সভা সমাবেশের অনুমতি বাতিল করা প্রয়োজন। বিষয়টি বিশেষভাবে বিবেচনা করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

আরবিএস
অমর একুশে বইমেলার প্রথম শিশুপ্রহরে রঙ-তুলির আঁচড়ে রঙিন হয়ে উঠেছে বাংলা একাডেমি প্রাঙ্গণ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মেলার দ্বিতীয় দিনে সকাল থেকেই অভিভাবকদের হাত ধরে শিশুদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
অনেক অপেক্ষার পর অবশেষে দুয়ার খুললো বাঙালির প্রাণের মেলা ‘অমর একুশে বইমেলা’র। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...
অমর একুশে বইমেলা উপলক্ষে মেলা প্রাঙ্গণ ও পার্শ্ববর্তী এলাকায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. সরওয়ার।
অমর একুশে বইমেলা ২০২৬-এর সূচিতে বড়ো ধরনের পরিবর্তন আনা হয়েছে। এবারের মেলা ২১ ফেব্রুয়ারির পরিবর্তে শুরু হবে আগামী ২৫ ফেব্রুয়ারি এবং চলবে ১৫ মার্চ পর্যন্ত। একই সঙ্গে মেলায় অংশগ্রহণকারী প্রকাশনা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর