বিডিআর বিদ্রোহের বিস্ফোরক মামলার শুনানি রোববার

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ১০:৫৯ এএম

পিলখানা ট্র্যাজেডি ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় প্রায় ৪০০ আসামির জামিন শুনানি ও সাক্ষ্য গ্রহণ রোববার।

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালতে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আজ (১৯ জানুয়ারি) আদালতে রাষ্ট্র পক্ষে সাক্ষ্য দেবেন সেনাবাহিনীর সাবেক মেজর ইউসুফ।

বিশেষ ট্রাইব্যুনাল-২ এর চীফ প্রসিকিউটর মো. বোরহান উদ্দিন জানান, জামিন ও সাক্ষ্য গ্রহণের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোর থেকে বিডিআর জওয়ানদের জামিনের আশায় কারাগারের সামনে অবস্থান নিয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে স্বজনরা।

বিডিআর হত্যাকাণ্ডে পর দীর্ঘ ১৬ বছর ধরে হত্যা ও বিস্ফোরক আইনে করা মামলায় কারা ভোগ করছেন এসব আসামিরা।

হত্যা মামলায় খালাস পেয়েও বিস্ফোরক মামলা সাক্ষ্য গ্রহণ পর্যায়ে থাকায় বন্দি আছেন অভিযুক্ত বিডিআর সদস্যরা। বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতার অবসান ঘটিয়ে বিচার প্রার্থীরা কারামুক্ত হবেন এমন প্রত্যাশা স্বজনদের।

বিদ্রোহের ঘটনায় বিডিআরের তৎকালীন মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ সেনা অফিসারসহ মোট ৭৪ জন প্রাণ হারান।

একাত্তর/আরএ
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে তীব্র বিশৃঙ্খলা সৃষ্টি, এভিয়েশন সিকিউরিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের লাঞ্ছিত করা এবং সরকারি কাজে বাধা...
বিশৃঙ্খলাপূর্ণ পরিস্থিতি সৃষ্টির অভিযোগে রাজধানীর পল্টনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর কেন্দ্রীয় কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির রহস্যজনক আত্মহত্যার ঘটনায় দায়ের করা প্ররোচনা মামলায় ব্যবসায়ী হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর আদালত তাঁকে...
বহুল আলোচিত ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও মারধরের মামলায় আবার জেরার মুখোমুখি হতে রোববার সকালে আদালতের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ঢালিউড গ্ল্যামার কন্যা পরীমনি। কিন্তু মেগাসিটি ঢাকার চিরচেনা যানজটের কবলে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর