যমুনা অভিমুখে শিক্ষকদের মিছিল শাহবাগে থামালো পুলিশ

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ০৪:২৮ পিএম

সহকারী শিক্ষকদের দশম গ্রেড বেতন স্কেলের দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে মিছিল নিয়ে যাওয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মিছিল শাহবাগে আটাকে দিয়েছে পুলিশ।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে পৌনে চারটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন ‘যমুনা’ অভিমুখে মিছিল শুরু করেন শিক্ষকরা। মিছিলটি বিকেল চারটার দিকে শাহবাগ থানার সামনে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেওয়া হয়।

এসময় শিক্ষকদের গ্রেড বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। পরে বাধার মুখে তারা সড়কেই বসে পড়েন।

এর আগে সকাল ১০টা থেকে একই দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করছেন তারা। ভোর থেকেই দেশের বিভিন্ন জেলার প্রাথমিক সহকারী শিক্ষকরা এসে জড়ো হন কেন্দ্রীয় শহীদ মিনারে।

শিক্ষকরা বলেন, ১৩ তম গ্রেডের মাধ্যমে শিক্ষকদের তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে মূল্যায়ন করা হয়েছে। এমন গ্রেডে থাকা মানেই শিক্ষকদের অমর্যদা করার সামিল।

এদিন দুপুর দুইটার মধ্যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কেউ না এলে আরও কর্মসূচিতে যাওয়ার আলটিমেটাম দেন শিক্ষকরা। জাতীয় শহীদ মিনারের সমাবেশ থেকে দাবি আদায়ে শপথ বাক্য পাঠ করেন তারা।

শিক্ষকরাই দেশ গড়ার কারিগর উল্লেখ করে তারা বলেন, দ্রুত সময় দশম গ্রেড বাস্তবায়ন করতে হবে। বর্তমানে ১৩ তম গ্রেডের বেসিক বেতন ১১ হাজার টাকা। দশম গ্রেডে তা দাঁড়াবে ১৬ হাজার টাকা।

একাত্তর/এসি
প্রাথমিক সহকারী শিক্ষকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শিক্ষকদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড, জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ করে।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর