হাইকোর্টের সামনে জড়ো হচ্ছেন চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পরিবার

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৮ পিএম

আওয়ামী লীগ সরকারের আমলে চাকরি হারানো পুলিশ সদস্যদের পরিবারের সদস্যরা তাদের চাকরিতে পুনর্বহালের দাবিতে হাইকোর্ট সামনে জড়ো হচ্ছেন। এর আগেও কয়েক দফায় রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেছেন।

রোববার (২ ফেব্রুয়ারি) বেলা ১২টার পর থেকে হাইকোর্ট মাজার চত্বরে চাকরিচ্যুত ওই পুলিশ সদস্যদের পরিবারের সদস্যরা আসতে শুরু করেন।

এদিকে পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম সাংবাদিকদের জানিয়েছেন, আন্দোলনরত পুলিশ সদস্যদের দাবির বিষয়টি খতিয়ে দেখার জন্য পুলিশ সদর দপ্তর একটি কমিটি করে দিয়েছে। সেই কমিটি কাজ করছে।

এর আগে গত বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সড়কে অবস্থান নিয়েছিলেন চাকরিচ্যুত পুলিশ ও তাদের পরিবারের সদস্যরা।

তাদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কারণে তাদের চাকরিচ্যুত করা হয়েছিলো।

একাত্তর/আরএ
অপরাধীর কোনো দল, মত বা সামাজিক শ্রেণি নেই উল্লেখ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, পুলিশকে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের নয়, বরং জনগণের কল্যাণে নিরপেক্ষভাবে...
তুরাগ নদীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসছে শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। 
চরম নিরাপত্তা ঝুঁকিতে দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়। মাত্র ৫০০ টাকা দিয়ে যে কেউ ঢুকতে পারছেন যে কোনো মন্ত্রণালয়ে। আর এই বাণিজ্যে জড়িত খোদ পুলিশ সদস্যরাই।
মহান বিজয় দিবসে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস্ স্মৃতিসৌধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং  ইন্সপেক্টর জেনারেল...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর