স্বাস্থ্যখাত সংস্কারে তিন মেয়াদে প্রস্তাব বিএনপির

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৯ পিএম

দেশের স্বাস্থ্যখাত সংস্কারে সল্প-মধ্য ও দীর্ঘ এই তিন মেয়াদে প্রস্তাব দিয়েছে বিএনপি।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে দলের প্রস্তাবনা তুলে ধরেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। 

অন্তর্বর্তী সরকার গঠনের পর রাষ্ট্র সংস্কারে কাজ করছে অন্তত ১০ টি সংস্কার কমিশন। বেঁধে দেওয়া সময়ের মধ্যে কমিশনগুলো তাদের রিপোর্ট পেশ করার পর পরবর্তী পদক্ষেপ নেবে অন্তর্বর্তী সরকার। দায়িত্বশীল দল হিসেবে এ খাত সংস্কারে এবার নিজেদের প্রস্তাবনা তুলে ধরলো বিএনপি।

এসময় বর্তমান সরকারের প্রতি আহবান জানিয়ে খন্দকার মোশাররফ হোসেন বলেন, জনগণের স্বার্থে যে সুপারিশগুলো করা হবে সেগুলো সংস্কারে প্রাধান্য দিতে। একই সঙ্গে  স্বাস্থ্যখাতের অচলাবস্থার জন্য বিগত সরকারের নানা অনিয়মকে দায়ি করে তিনি।

স্বাস্থ্যখাতের বর্তমান অবস্থার জন্য পতিত সরকারের নানা অনিয়ম ও দুর্নীতিকে দায়ি করে খন্দকার মোশাররফ বলেন, রোগীদের চিকিৎসার জন্য বিদেশে যাওয়া নিরুৎসাহিত করতে দেশে চিকিৎসা সেবার মান বাড়াতে হবে। 

অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ব্যবস্থাপনায় সংস্কার উদ্যোগকে স্বাগত জানিয়ে ড. মোশাররফ জানান, একটি নির্বাচিত সরকারের পক্ষেই জনপ্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ সংস্কার প্রস্তাব প্রণয়ন ও তা বাস্তবায়ন সম্ভব। 

শুধু স্বাস্থ্য খাতই নয়, প্রতিটি সংস্কারের বিষয়ে সরকার সব দল ও গোষ্ঠীর সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেবে বলে প্রত্যাশা করেন এই বিএনপি নেতা।

তিনি বলেন, ব্যক্তিস্বার্থে ওষুধের উৎপাদন বাড়তে দেয়নি বিগত সরকার। ‍সুবিধাবাদিদের খপ্পড়ে পরে প্রতিটি সেক্টর ধ্বংস করেছে, নিজেরাও ধ্বংস হয়েছে।

৫০ বছর আগের তুলনায়, জনগণ অনেক স্বাস্থ্য সচেতন মন্তব্য করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ব্যবস্থাপনায় সংস্কার উদ্যোগকে বিএনপি স্বাগত জানায়। তবে একটি নির্বাচিত সরকারের পক্ষেই জনপ্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ সংস্কার প্রস্তাব প্রণয়ন ও তা বাস্তবায়ন সম্ভব। 

রোগীদের চিকিৎসার জন্য বিদেশে যাওয়া নিরুৎসাহিত করতে দেশে সেবার মান বাড়াতে হবে বলেও জানান তিনি। 

একাত্তর/এসি
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। 
স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে সরকার তাকে সাধুবাদ জানাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর