অষ্টম দিনে এসেছে ১০২ নতুন বই

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৭ পিএম

বইমেলার অষ্টম দিনে নতুন বই এসেছে ১০২টি। সরকারি ছুটিরদিন হওয়ায় আজও ছিল পাঠক লেখকদের ভিড়। তারা বলছেন, বইয়ের উৎসব ছড়িয়ে পড়ুক প্রজন্ম থেকে প্রজন্মে, গড় উঠুক পড়ার অভ্যাস। আর সে লক্ষ্যে বই মেলায় শিশুদের আগ্রহ বাড়াতে নেয়া হোক নতুন উদ্যোগ।

বইমেলা, যেখানে পসরা বসে গল্প-কবিতার। আড্ডা জমে কবি লেখকদের সাথে। এই প্রাঙ্গণে মিলিত হন শিশু তরুণ বৃদ্ধ সকলেই।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বই মেলার অষ্টম দিনে শিশু সাদাত এসেছেন বাবা মায়ের সঙ্গে। মজার মজার বই কেনার ইচ্ছে তার। তবে ঘুরে দেখাই তার বেশি পছন্দের। 

এদিকে সাদাতের বাবার গল্পটা ভিন্ন। তিনি স্মৃতিচারণ করলেন, বইমেলা ঘিরে তার তরুণ বেলার।

এভাবেই প্রজন্ম থেকে প্রজন্মের হাজারো গল্পের আনন্দের উৎকর্ষের স্মারক হয়ে আছে প্রাণের বইমেলা। তারা বলছেন, পাঠক লেখকদের এই সমাগমে আসতে পারাই আনন্দের, প্রশান্তির।

এদিকে, শিশুদের চাওয়াটা একটু ভিন্ন। শিশুরা কেউ কেউ ব্যস্ত ছবি আঁকায়। আর কেউ কেউ খুঁজছেন মজার মজার বই। আবার এর সাথে কারও চাওয়া খেলার জায়গাও। তাইতো সিসিমপুর না থাকার আক্ষেপ তাদের।

কবি লেখকদের চাওয়া, বই মেলায় নতুন প্রজন্মকে আগ্রহী করে তুলতে নেয়া হোক আর নতুন কোনো উদ্যোগ। যার মাধ্যমে বাড়ানো যাবে শিশু তরুণদের বই পড়ার তৃষ্ণা।

একাত্তর/আরএ
দ্য ওয়েস্টিন ঢাকা এবং মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের যৌথ উদ্যোগে শুরু হয়েছে সি-ফুড উৎসব ‘ওশানিক ট্রেজারস’। ৩০ এপ্রিল থেকে শুরু হওয়া এই উৎসব আগামী ৯ মে পর্যন্ত চলবে।
তরুণ উদ্যোক্তা ও পেশাজীবীদের বৈশ্বিক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘জেসিআই বাংলাদেশ কার্নিভাল ২০২৬’। গত শুক্রবার ঢাকার মাদানি অ্যাভিনিউর ‘পেপার...
অমর একুশে বইমেলার প্রথম শিশুপ্রহরে রঙ-তুলির আঁচড়ে রঙিন হয়ে উঠেছে বাংলা একাডেমি প্রাঙ্গণ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মেলার দ্বিতীয় দিনে সকাল থেকেই অভিভাবকদের হাত ধরে শিশুদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
অনেক অপেক্ষার পর অবশেষে দুয়ার খুললো বাঙালির প্রাণের মেলা ‘অমর একুশে বইমেলা’র। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...
বিশ্বের দুই প্রভাবশালী সামরিক পরাশক্তি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে এক সফল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি,...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর