রাত সাড়ে ১২টার পর উন্মুক্ত হবে শহীদ মিনারে প্রবেশের গেট

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২০ পিএম

শহীদ মিনার ঘিরে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। বৃহস্পতিবার দিনগত রাত ১২টা ৪০ মিনিটে জনসাধারণের জন্য পলাশী প্রান্ত থেকে প্রবেশের জন্য গেট উন্মুক্ত করে দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ঢাকায় মহান ২১ ফেব্রুয়ারি উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে করা ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি জানান, শুক্রবার বেলা ২টা পর্যন্ত নিরাপত্তা দায়িত্বে অতিরিক্ত সতর্ক থাকবে পুলিশ। কোনো ধরনের হামলার আশঙ্কা নেই। কোন ধায্য পদার্থ আনা যাবে না। শহিদ মিনারের চারদিকে অধিক সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে। ফুল দিয়ে শ্রদ্ধা জানানো যাবে শৃঙ্খলা মেনে।

সাজ্জাত আলী জানান, কোনো ধরনের জঙ্গি হামলার আশঙ্কা নেই। ফুল দেয়া নিয়েও কোনো থ্রেট নেই।

সবশেষ তিনি বলেন, দু’একটা মোবাইল ছিনতাই ছাড়া রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। পুলিশের মনোবল আগের চেয়ে ভালো।

একাত্তর/আরএ
ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত আট নিরস্ত্র পুলিশ পরিদর্শকের পদে রদবদল আনা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্‌ উদ্দিন আহমদের সই করা এক কার্যালয় আদেশে তাদের...
রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ২৯টি মামলা হয়েছে।
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে ৪৯৯ জন গ্রেপ্তার হয়েছেন। এ সময় বিভিন্ন ঘটনায় ২৬টি মামলা দায়ের করা হয়েছে।
মিরপুরের স্বাস্থ্য কেন্দ্র রাড্ডায় হামলা ও ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একইসঙ্গে স্বাস্থ্য কেন্দ্রটির লুন্ঠিত দুই ট্রাক মালামাল উদ্ধার করা হয়েছে। 
জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব ধরনের ভেদাভেদ ভুলে একটি ঐক্যবদ্ধ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন,...
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের বীর শহীদদের অমর স্মৃতি সংরক্ষণ এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামের চেতনাকে চির অম্লান করে রাখতে রাজধানীর ওসমানী উদ্যানে নির্মিত দৃষ্টিনন্দন ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন...
অনেক নাটকীয়তার পর অবশেষে মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধন্ত নিয়েছেন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। কিছুক্ষণের মধ্যে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে তিনি নিজেই এই ঘোষণা দেবেন বলে এক...
কানাডার বৃহত্তম ও অত্যন্ত ব্যস্ততম একটি সামরিক ঘাঁটিতে দ্রুত ছড়িয়ে পড়া এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সশস্ত্র বাহিনীর চারজন সদস্য নিহত হয়েছেন এবং আরও বহু সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর