পল্টনের জামান টাওয়ারে আগুন, দুই ঘণ্টায় নিয়ন্ত্রণে

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫২ এএম

রাজধানীর পল্টনের জামান টাওয়ারে লাগা আগুন দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাতটা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে, তবে পুরোপুরি নির্বাপণে আরও কিছু সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সকালে ঘটনাস্থল থেকে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন।

তিনি জানান, ভোর পাঁচটা ৩৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে চারটি ফায়ার স্টেশনের ১৪টি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে এর মধ্যে ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে, বাকি পাঁচটি ইউনিটের কাজ করতে হয়নি বলেও জানান তিনি।

ভবনটির ষষ্ঠ তলায় একটি রেস্টুরেন্ট ছিল বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। ভবনটি কাঁচের হওয়ায় ভেতর থেকে ধোঁয়া বের হতে পারেনি, আর এ কারণে দ্রুত সপ্তম, অষ্টম ও নবম তলায় ছড়িয়ে পড়ে বলেও জানান তিনি।

তবে আগুনের সূত্রপাত কীভাবে, সে বিষয়ে কোনও তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এ ঘটনায় হতাহতের কোনো তথ্য এখন পর্যন্ত নেই জানিয়ে তিনি বলেন, তবে ভবনটির দশম তলা থেকে আমরা দুজন পুরুষকে উদ্ধার করেছি।

একাত্তর/এসি
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে প্রথম দফায় ৯ জনের মরদেহ দেশে আনা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহগুলো তাদের নিজ নিজ স্বজনদের কাছে...
কলকাতার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। একই সঙ্গে ঘটনাটিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন...
রাজধানীর চকবাজারের চক মোগলটুলীর হাজী আবুল বাশার সুপারে মার্কেটে একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
পানি সরবরাহ কম থাকা, প্রচণ্ড বাতাস এবং বস্তির ভেতরে ঢোকার রাস্তা সরু হওয়ায় অগ্নি নির্বাপনে বেগ পেতে হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর