আগে জাতীয় নির্বাচন চান সাবেক স্থানীয় জনপ্রতিনিধিরা

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৪ পিএম

জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নয় দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন সাবেক স্থানীয় সরকার জনপ্রতিনিধিরা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে দেশের বিভিন্ন জেলার উপজেলা, পৌরসভা ও সিটি কর্পোরেশনের সাবেক জনপ্রতিনিধিরা জাতীয় প্রেসক্লাবের সামনে পূর্বনির্ধারিত কর্মসূচি পালনে জড়ো হন।

তাদের দাবি, বর্তমান সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচন হলে তা অবাধ সুষ্ঠু হওয়া সম্ভব নয়। তাই তাদের দাবি, আগে জাতীয় নির্বাচন তারপর স্থানীয় সরকার নির্বাচন।

আজ দাবির স্মারকলিপি নিয়ে প্রেসক্লাব থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অভিমুখ যাত্রা করে সাবেক জনপ্রতিনিধিরা। পরে পদযাত্রাটি জাতীয় ঈদগাহের সামনে আসলে পুলিশের বাঁধার মুখে পরে।

পুরো পদযাত্রাটি প্রধান উপদেষ্টার কার্যালয়ে গেলে বিশৃঙ্খলা ও জনদুর্ভোগ সৃষ্টি হতে পারে তাই পুলিশের মাধ্যমে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল স্মারকলিপি দিতে যায়।

শেষে কোনো বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করে স্থানীয় সরকার জনপ্রতিনিধিরা।

একাত্তর/আরএ
ঢাকায় জীবন-জীবিকা, ওদিকে রাত পোহালেই ভোট, তাই শেষ মুহূর্তে দক্ষিণাঞ্চলের মানুষের এই যাত্রা।
আসন্ন নির্বাচন উপলক্ষে সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সর্বদা প্রস্তুত রয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে একইসঙ্গে জাতীয় সংসদ নির্বাচন ও জাতীয় গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য রাজনৈতিক সহিংসতা ও যাতায়াত বিধিনিষেধ নিয়ে একটি নিরাপত্তা সতর্কতা...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেক প্রার্থীর ক্ষেত্রে নির্বাচন কমিশনের (ইসি) নমনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর