দাবি পূরণের আশ্বাস, চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত

আপডেট : ০৮ মার্চ ২০২৫, ১২:০৮ পিএম

পদোন্নতিসহ দুই দফা দাবিতে কর্মবিরতি শুরু করা বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামকে তিন মাসের মধ্যে দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়েছে। পরে তারা ১২ সপ্তাহের জন্য কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছেন।

শনিবার (৮ মার্চ) সকাল ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজে এসে কর্মবিরতি শুরু করা চিকিৎসদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

তিনি চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, পদোন্নতির প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ১২ সপ্তাহের মধ্যে পর্যায়ক্রমে এই পদোন্নতি দেওয়া হবে।

দাবি পূরণে সময় চেয়ে চিকিৎসক সায়েদুর রহমান বলেন, এই কাজটি শেষ করতে ২০ থেকে ২৫ কার্যদিবস লাগবে। সব মিলিয়ে আপনাদের দাবি-দাওয়াগুলো পূরণে আমরা ১২ সপ্তাহ সময় চেয়েছি। এখানে দুটি মন্ত্রণালয় জড়িত আছে। আমরা সর্বোচ্চ পর্যায়ের সম্মতি নিয়ে কাজটা করছি। বিষয়টি নিয়ম মেনে করতে হচ্ছে।

সায়েদুর রহমানের এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের পক্ষ থেকে ১২ সপ্তাহের জন্য কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের দাবিগুলো হলো- চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন ও এমবিবিএস ডিগ্রির বৈশ্বিক স্বীকৃতি বজায় রাখতে পদোন্নতিযোগ্য সব বিশেষজ্ঞ চিকিৎসকের অতি দ্রুত ও ভূতাপেক্ষভাবে পদোন্নতি নিশ্চিত করা। অন্তঃ ও আন্তঃক্যাডার বৈষম্য দূর করা। তৃতীয় গ্রেড পাওয়া সব যোগ্য চিকিৎসককে নির্দিষ্ট সময় পর দ্বিতীয় ও প্রথম গ্রেডে পদোন্নতি দিয়ে ন্যায্য পাওনা নিশ্চিত করা।

একাত্তর/এসি
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নতুন করে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ইন্টার্ন ডক্টরস সোসাইটি।
বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন দুপুরে। দীর্ঘ ছয় বছর পর এ ভোট হচ্ছে। এতে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। 
চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন, ডাক্তার বা ডাক্তার সমার্থক পদবী ব্যবহারসহ পাঁচ দফা দাবিতে দেশজুড়ে সব হাসপাতালে শাটডাউন কর্মসূচি পালন করছেন চিকিৎসকরা। দেশের সব হাসপাতালের বহির্বিভাগ ও ব্যক্তিগত...
আমরণ অনশনে থাকা তিতুমীর কলেজের ‘বিশ্ববিদ্যালয়’ দাবি করা তিন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের অবস্থার অবনতি হচ্ছে বলে জানিয়েছেন এক চিকিৎসক।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধের যুদ্ধ শেষ, আর স্কোরবোর্ড বলছে- স্পেন ০, আর্জেন্টিনা ০। দুই পরাশক্তির মাঠের লড়াই যেমন জমে উঠেছে, তেমনি মাঠের বাইরেও উত্তেজনার পারদ...
মেটলাইফ স্টেডিয়ামের মহাযুদ্ধের বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে দুই শিবিরের অফিশিয়াল লাইন-আপ আসতেই ফুটবল পাড়ায় তোলপাড়! ট্রফি ধরে রাখার মিশনে আর্জেন্টিনার মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি সেমিফাইনালের উইনিং...
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর