ঈদের পর সড়ক সংস্কার ও ফুটপাত দখলমুক্ত করবে উত্তর সিটি

আপডেট : ১৬ মার্চ ২০২৫, ০৫:৪৫ পিএম

পহেলা বৈশাখের আগে ঢাকা উত্তর সিটির অলিগলিসহ সব রাস্তা মেরামত ও সংস্কার কাজ করা হবে। সেই সাথে রোজার মধ্যেই মিরপুর ৬০ ফিট ও মিরপুর ডিওএইচএসের রাস্তার কাজ শেষ করে মানুষের চলাচলের জন্য খুলে দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তরের প্রশাসক মোহাম্মদ এজাজ। 

পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের পর রাজধানীর দুই সিটি করপোরেশনের সড়ক সংস্কারের সব কাজই থেমে যায়। এক একটি রাস্তা এলাকাবাসীর জন্য অভিশাপ হয়ে ওঠে। 

সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র ও জনপ্রতিনিধি না থাকায় বিলম্বিত হয় বিভিন্ন সড়কের নির্মাণ কাজ। বহু সড়ক সংস্কারের মাঝপথে রেখেই পালিয়ে যান ঠিকাদার। ফলে দীর্ঘ সময় ধরে কেটে ফেলে রাখা এসব রাস্তা মানুষের সীমাহীন ভোগান্তির কারন হয়। সড়কে তৈরি হয় বড় বড় গর্ত। ধূলায় বিপর্যস্ত হয় জনজীবন।

তবে আসন্ন বাংলা নববর্ষের আগেই উত্তরের অলিগলির সংস্কার কাজ শেষ হবার কথা জানিয়েছেন, উত্তর সিটির প্রশাসক। রোববার সকালে মিরপুরের ৬০ ফিট রাস্তা মেরামতের কাজ পরিদর্শন শেষে তিনি বলেন, চলতি মাসের মধ্যে মিরপুর ৬০ ফিট ও মিরপুর ডিওএইচএসের রাস্তার কাজ শেষ করে চলাচল উন্মুক্ত করে দেয়া হবে। 

মোহাম্মদ এজাজ বলেন, ঈদের আগে ৬০ ফিট রাস্তা জনগণের চলাচলের উপযোগী করা হবে। ডিএনসিসি এলাকার দুটি খুবই গুরুত্বপূর্ণ রাস্তার একটি মিরপুর ৬০ ফিট রাস্তা এবং আরেকটি মিরপুর ডিওএইচএস থেকে উত্তরা দিয়াবাড়ি রাস্তা। অব্যবস্থাপনার কারণে দীর্ঘদিন এ রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। বেশিরভাগ বড় বড় রাস্তায় চললে মনে হতো আমরা কোনো যুদ্ধবিধ্বস্ত রাস্তায় চলছি। 

তিনি আরও বলেন, এক মাস আগেও এ দুটি রাস্তা যারা ব্যবহার করেছেন তারা অনেক কষ্ট করেছেন। এ দুটি রাস্তায় চলাচল করে অনেকে অসুস্থ হয়েছেন, ব্যথা পেয়েছেন, অনেকের গাড়ি ভেঙেছে। আমি দায়িত্ব নেয়ার পরে পুরো টিমকে নিয়ে সিদ্ধান্ত নিয়েছি রাস্তা দুটি এ মাসে রোজার মধ্যেই সংস্কার করে জনগণের জন্য উন্মুক্ত করে দেব। ইতোমধ্যে মিরপুর ডিওএইচএস থেকে উত্তরা দিয়াবাড়ি রাস্তাটির কাজ শেষ করে জনগণের জন্য খুলে দেয়া হয়েছে। ঈদের আগেই ৬০ ফিটের রাস্তার কাজ শেষ করে চলাচলের উপযোগী করে দেয়া হবে।

মোহাম্মদ এজাজ বলেন, রাস্তার কাজে কেউ বাধা দিলে তাদের ছাড় দেয়া হবে না বলে জানান তিনি। সেই সাথে ঈদের পর ফুটপাত দখলমুক্ত করারা অভিযান শুরু হবে বলেও তিনি জানান। ডিএনসিসি প্রশাসক বলেন, রাস্তার পাশে নকশা বহির্ভুতভাবে কোন বাড়ি বা স্থাপনা নির্মাণ করা হলে মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 

ডিএনসিসি প্রশাসক বলেন, কাজ করতে গিয়ে আমরা কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি। ৬০ ফিট রাস্তার ৮টি পয়েন্টে রাস্তার পাশে বাড়ির মালিক আমাদের ফুটপাত করতে দিচ্ছে না। কর্মীদের কনস্ট্রাকশন করতে দিচ্ছে না। কোর্টের ভয় দেখাচ্ছেন। কোনো সহযোগিতা করছে না। অবৈধভাবে দোকান দিয়ে রেখেছে, ময়লা ফেলে রেখেছে।

বাধা দেওয়াকারীদের হুঁশিয়ারি দিয়ে ডিএনসিসি প্রশাসক বলেন, কেউ যদি সরকারি কাজে বেআইনিভাবে বাধা দেয়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সরকারি কাজে, সিটি করপোরেশনের কাজে যারা বাধা দিচ্ছে আমরা তাদের বাড়ির প্রকৃতি যাচাই করছি। তারা অবৈধভাবে আবাসিক ভবন বাণিজ্যিক হিসেবে ব্যবহার করছে। গত বিশ বছর ধরে বাণিজ্যিক হারে ট্যাক্স দিয়েছে কিনা সেটা ধরবো। তাদের প্ল্যান তলব করবো, রিভিউ করে দেখবো অনুমতি নেয়া আছে কিনা। প্ল্যানের বাইরে অবৈধ বিল্ডিং ভেঙে দেব। আমরা কোনো ছাড় দেব না।  

তিনি আরও বলেন, আমরা জনগণের জন্য কাজ করছি, দখলদারদের জন্য নয়। সরকারি রাস্তা দখল করে জনগণকে দুর্ভোগে ফেলা চলবে না। আগামী ২৩ তারিখে আমি সরেজমিনে রাস্তায় থাকবো ৬০ ফিটের ৮টি পয়েন্টে। আমি নিজে থেকে অমীমাংসিত বিষয়গুলো সমাধান করবো।

ডিএনসিসি প্রশাসক বলেন, আমরা অনেক জায়গায় দেখেছি ফুটপাত দখল। অনেক গ্যারেজ মালিক ফুটপাত ও রাস্তা ব্যবহার করে মোটরসাইকেল ও গাড়ি ওয়াশ করছে। অনেক দোকানদাররা দোকানের সীমানার বাইরে গিয়ে ফুটপাত ব্যবহার করে ব্যবসা করছে। তাদের সতর্ক করে দিচ্ছি আপনারা ফুটপাত দখলমুক্ত করে দিন। ঈদের পরে আমরা অভিযান পরিচালনা করবো, যেসব দোকানদার ফুটপাত দখল করে ব্যবসা করবে তাদের ট্রেড লাইসেন্স বাতিল করে দেব, দোকান সিলগালা করে দেব।  

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পহেলা বৈশাখের আগে ডিএনসিসি এলাকায় যতগুলো রাস্তা কাটা ও কাজ চলছে সেগুলো সম্পন্ন করা হবে। প্রয়োজনের তুলনায় আমাদের লোকবল অনেক কম। রাতের আঁধারেও আমাদের কর্মীরা কাজ করছে, কারণ আমরা বসে থাকার জন্য আসিনি, বরং পরিবর্তন আনার জন্য এসেছি।

একাত্তর/এসি
পবিত্র ঈদুল আজহা শেষে রাজধানীজুড়ে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রমে শতভাগ সফলতার দাবি করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। দুই সিটির প্রশাসকেরা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যেই নগরের...
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে রাজধানীর পুরানো বাণিজ্য মেলার মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দিন সকাল আটটায় এই জামাত অনুষ্ঠিত হবে। 
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ব্যাংক হিসাবে গচ্ছিত অর্থের পরিমাণ নিয়ে জনমনে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে প্রকৃত চিত্র স্পষ্ট করেছেন বর্তমান প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
মশা নিধন ও নাগরিক সেবায় দৃশ্যমান পরিবর্তন আনতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মাঠপর্যায়ে দিনরাত কাজ করছে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেন, আমরা আরামদায়ক চেয়ারে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর