আবারো ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ০৩:৫৩ পিএম

সপ্তাহের ব্যবধানে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ফের ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজে ইটপাটকেল নিক্ষেপ করে।

ঢাকা কলেজের শিক্ষার্থীরা জানান, সোমবার ধানমন্ডিতে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে অজ্ঞাতনামা কয়েক জন যুবক। ওই যুবকদের মধ্যে এক জন সিটি কলেজের শিক্ষার্থী ছিলো বলে দাবি করেন তারা।

এদিকে বেলা সোয়া দুইটার দিকে সিটি কলেজের সামনে ওই কলেজের শিক্ষার্থীদের লাঠিসোঁটা নিয়ে অবস্থান করতে দেখা যায়। আর টিচার্স ট্রেনিং কলেজের সামনে ঢাকা কলেজের শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে অবস্থান করছেন। এর মধ্যেই সড়কে যান চলাচল করছে।

সায়েন্স ল্যাব মোড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে ১৫ এপ্রিল এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছিলো। এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে এমন ঘটনা প্রায়ই ঘটছে বলেও জানিয়েছে পুলিশ।

নিউ মার্কেট থানার ওসি মোহসিন উদ্দিন জানান, মঙ্গলবার দুপুরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের কাছে গিয়ে ইট পাটকেল ছুড়তে শুরু করলে ওই এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। সময় গড়ালে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া, পাল্টা-ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এক পর্যায়ে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন দুই কলেজের শিক্ষার্থীরা।

একাত্তর/আরএ
বিবাদে না জড়াতে ‘অঙ্গীকার করার’ ঠিক এক মাসের মাথায় আবারও সংঘর্ষে জড়ালো রাজধানীর ঢাকা কলেজ ও ধানমন্ডির আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।
সপ্তাহের ব্যবধানে রাজধানীর ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের পাঁচ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে সায়েন্সল্যাব এলাকায়।
ঢাকা কলেজের সঙ্গে চলমান সংঘর্ষ ও সহিংসতা এড়াতে বুধবার ও বৃহস্পতিবার ঢাকা সিটি কলেজ বন্ধ ঘোষণা করেছে কলেজ প্রশাসন।
রাজধানীর ধানমন্ডি এলাকার সায়েন্সল্যাবরেটরি মোড়ে সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। তবে সংঘর্ষের কারণ জানা যায়নি।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর