ঢাকার বিভিন্ন স্থানে ইশরাক সমর্থকদের অবস্থান

আপডেট : ২১ মে ২০২৫, ১২:০১ পিএম

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ গ্রহণের জন্য সকাল ১০টা পর্যন্ত দেওয়া আল্টিমেটামে সাড়া মেলেনি। ফলে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করছেন ইশরাক সমর্থক ও বিএনপি নেতাকর্মীরা।

বুধবার (২১ মে) সকাল ১০টা থেকে মৎস্য ভবন, কাকরাইল ও সচিবালয়ের আশপাশের এলাকায় তাদের অবস্থান নিতে দেখা গেছে। পাশাপাশি নগর ভবনের ভেতরে ও বাইরে বিক্ষোভ মিছিল করছেন তার সমর্থকরা।

এদিকে ইশরাককে ডিএসসিসি মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি শেষে দুপুরে আদেশ দেওয়ার কথা রয়েছে।

২০২০ সালের এক ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করা হয়। গেলো ২৭ মার্চ তাপসের ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। রায়ের কপি পাওয়ার পর ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু পরামর্শ পাওয়ার আগেই ২৭ এপ্রিল ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে ইসি।

গত ১৪ মে মো. মামুনুর রশিদ নামে এক ব্যক্তির পক্ষে আইনজীবী কাজী আকবর আলী হাইকোর্টে এ রিটটি দায়ের করেন। রিটে ইশরাককে মেয়র ঘোষণা করে দেওয়া রায় স্থগিতের পাশাপাশি তাকে মেয়র পদে শপথ না পড়ানোর নির্দেশনা চাওয়া হয়।

পাশাপাশি রিটে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কে মেয়র পদে ইশরাককে শপথ না পড়াতে এবং আইন মন্ত্রণালয়কে নির্বাচনী ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতেও নির্দেশনা চাওয়া হয়েছে।

একাত্তর/এসি
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার ইচ্ছা প্রকাশ করেছেন বর্তমান সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী প্রকৌশলী ইশরাক হোসেন। 
সর্বোচ্চ আদালত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের আদেশ দিলেও, বর্তমান সরকার শপথ গ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। 
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপি নেতা ইশরাক হোসেনকে দ্রুত সময়ের মধ্যে শপথ পড়ানো না হলে শুক্রবার থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা সমর্থকরা।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসাবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ নিয়ে তৈরি জটিলতার সমাধানে নির্বাচন কমিশনকে সংবিধানের আলোকে সিদ্ধান্ত নেয়ার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর