এক রাতে দুই খুনের রহস্য উন্মোচন, গ্রেপ্তার ১৪

আপডেট : ২১ মে ২০২৫, ০২:৫৩ পিএম

ফোন দিয়ে টিকটক ভিডিওর মান ভালো হয় না। এজন্য দরকার ডিএসএলআর ক্যামেরা। দু’জন ফটোগ্রাফারকে বিয়ের অনুষ্ঠানের ছবি তোলা কথা বলে ডেকে আনা হয়। এদের মধ্যে এক জন ইমন, অপরজন নুরুল। ক্যামেরা ছিনিয়ে নেয়ার সময় বাধা দিলে, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় নুরুলকে।

একই দিন ধানমন্ডি লেকের পারে বসা নিয়ে দ্বন্দ্বের জেরে জিগাতলায় খুন হন শিক্ষার্থী আলভী। এই দুই হত্যাকাণ্ডের ঘটনায় ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

১৬ মে রাত। বিয়ের ইভেন্ট কাভার করার কথা বলে ফটোগ্রাফার ইমন ও নুরুলকে ডাকা হয়। জাফরাবাদ এলাকায় পৌঁছলে, প্রায় ১০ জনের একটি দল হামলা করে তাদের ওপর। ক্যামেরা ছিনিয়ে নেয়ার সময় বাধা দিলে, ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় নুরুলকে। ইমন দৌড়ে পালিয়ে যান। পরে নুরুলকে হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় পুলিশ রাজধানী, আশুলিয়া ও ময়মনসিংহ থেকে ১০ জনকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র এবং দুটি ক্যামেরা। পুলিশ বলছে, টিকটক ভিডিও তৈরি করার জন্য ডিএসএলআর ক্যামেরার চাহিদা থেকেই এই পরিকল্পনাটি ফাঁদে ফেলা হয়েছিল।

ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেন, নুরুল হক হত্যার ঘটনায় নাঈম নামের একজন নেতৃত্ব দেয়। ওরা একটা টিকটক গ্রুপ পরিচালনা করতো। পরিকল্পনা অনুযায়ী জাফরাবাদ এলাকায় ডেকে কুপিয়ে হত্যা করে ফটোগ্রাফারের দুটি ক্যামেরা নিয়ে যায় আসামিরা।

ক্যামেরাগুলো উদ্ধার করা হয়েছে। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত আসামিদের ছুরিসহ দশজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, একই দিন জিগাতলা এলাকায় শিক্ষার্থী আলভীসহ চারজনকে কুপিয়ে আহত করা হয়। পরে হাসপাতালে নেয়া হলে, চিকিৎসক আলভীকে মৃত ঘোষণা করেন। পুলিশ বলছে, এই হত্যাকাণ্ডের পেছনে রয়েছে কোন্দল।

মাসুদ আলম জানান, জিগাতলায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আলভীকে কথাকাটাকাটি ও অপমানকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি সবাইকে শনাক্ত করেছে পুলিশ। তাদেরকেও দ্রুত আইনের আওতায় আনা হবে।

দুটি হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার করা ১৪ জনের বয়স ১৮ থেকে ২১ বছরের মধ্যে বলেও উল্লেখ করেছেন ঢাকা মহানগর পুলিশের এই কর্মকর্তা।

এআরএস
সোহাগের ভাঙারির গোডাউনে তালা মারাকে কেন্দ্র করেই পুরান ঢাকার মিটফোর্ডের সামনে ঘটে নৃশংস ঘটনা। পুলিশ চাঁদাবাজির আলামত না পেলেও সোহাগের ঘনিষ্ঠরা বলছেন, ঘটনার দুইদিন আগেও মাসে দুই লাখ টাকা ও ব্যবসার...
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল এলাকায় প্রকাশ্যে খুনের ঘটনায় জড়িত ২ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়াও সব আসামিকে শনাক্ত করেছে পুলিশ, তাদের...
পূর্ববিরোধের জেরে পরিকল্পিতভাবে খুন করে লাশ ডোবায় ফেলে দিয়েছিল খুনিরা। দুই জনের নাম-পরিচয় জানা গেলেও বাকিরা ছিলো অজ্ঞাত।
রাজধানীর বনানী থানাধীন মহাখালীতে নেশার টাকা না দেয়ায় মশিউর রহমান (৪৫) নামে এক ব্যক্তি তার ছোট ভাইয়ের হাতে খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের আলিশান দুটি ফ্ল্যাট দখলে নিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর