রাজধানীতে ৫৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার দুই

আপডেট : ২৩ মে ২০২৫, ০৭:২৮ পিএম

মাদক বিরোধী অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকা থেকে ৫৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

এছাড়া পৃথক অভিযানে নগরীর আগারগাঁও এলাকা থেকে ৮৩০ পিচ ইয়াবাসহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপু শুক্রবার (২৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার বিকালে রাজধানীর মাতুয়াইল এলাকা থেকে একটি প্রাইভেটকারসহ মেহেরুন্নেসা পান্তি (২৫) ও মো. সোহেল রানাকে (৩০) এবং আগারগাঁও এলাকা থেকে মাদক ব্যবসায়ী মো. সুমন মিয়াকে (৩৮) ৮৩০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

একাত্তর/আরএ
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল এলাকায় আধিপত্য বিস্তার ও ব্যবসার ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিরোধ। এই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া দুই শুটারকে গ্রেপ্তারের পর আজ শুক্রবার...
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘পার্সোনাল সেক্রেটারি’ (পিএস) পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসা মো. আব্দুস সালাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে একটি গোয়েন্দা সংস্থা।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় মাদকবিরোধী এক বিশেষ অভিযানে ৯ জন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের স্পেশাল অ্যাকশন গ্রুপ।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর