চার দিন ধরে বন্ধ চিকিৎসা, তিন দিন জোটেনি খাবার

আপডেট : ৩১ মে ২০২৫, ০৫:২০ পিএম

গত ২৮ মের সংঘর্ষের পর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে সব ধরনের চিকিৎসা ও  সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে নেই কোেনা চিকিৎসক ও নার্স। শুধুমাত্র জুলাই অভ্যুত্থানে আহত ও সাধারণ রোগিরা অবস্থান করছে। ভর্তি রোগীদের অভিযোগ, গত তিন দিন খাবার জোটেনি। এদিকে যেকোনো ধরনের সংঘর্ষ এড়াতে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আইনশৃঙ্খলা বাহিনী সরব রয়েছে।

শনিবার (৩১ মে) সরেজিমন, চারিদিকে থমথমে পরিবেশ। সর্বসাকুল্যে রোগীর সংখ্যা ৭৫ জন। এর মধ্যে জুলাই অভ্যুত্থানে আহত ৫০ ও অন্য ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন আরও ২৫ জন। 

টানা চারদিন ধরে চক্ষু চিকিৎসায় দেশের প্রধান হাসপাতালটি বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন রোগীরা। জরুরি সেবা বন্ধ থাকায় দেশের বিভিন্ন এলাকা থেকে অনেকেই এসে চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন।

বিভিন্ন এলাকা থেকে রোগীরা আসছেন। কিন্তু ফটক বন্ধ থাকায় ভেতরে যেতে পারছেন না তারা। বাইরে কিছুক্ষণ অপেক্ষা করে চলে যাচ্ছেন।

গত ২৮ তারিখে তুমুল সংঘর্ষের পর হাসপাতালটি ছেড়ে যায় কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা। ফলে কোনো ধরনের চিকিৎসা মিলছে না রোগীদের। 

আহত রোগীদের অভিযোগ, প্রত্যাশা অনুযায়ী সেবা না পেয়ে আন্দোলনে নামতে বাধ্য হন তারা। সে ঘটনায় কিছুটা সংঘর্ষ হয়। 

এদিকে কবে নাগাদ চিকিৎসা সেবা স্বাভাবিক হবে, এ বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।  আতঙ্কে হাসপাতালে আসছেন না চিকিৎসক ও নার্সরা। 

একাত্তর/এসি
নিরাপত্তা নিশ্চিত না হওয়া রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সব ধরনের সেবা বন্ধই থাকছে।
রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলার অভিযোগে দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর