শুরু হয়েছে মিস্টার ঢাকা বডিবিল্ডিং প্রতিযোগিতা

আপডেট : ০১ জুন ২০২৫, ০৫:১৬ পিএম

তরুণ প্রজন্মের মধ্যে আত্মবিশ্বাস, শৃঙ্খলা এবং স্বাস্থ্যসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে আবারও শুরু হয়েছে ‘মিস্টার ঢাকা’ শরীরগঠন প্রতিযোগিতা। 

এ উপলক্ষ্যে সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের সাধারণ সম্পাদক ডাক্তার কামরুজ্জামান বলেন, বডিবিল্ডিং শুধু একটি খেলা নয়, এটি একটি জীবনদর্শন; যেখানে নিয়ম, পরিশ্রম আর আত্মত্যাগের মূল্য দেওয়া হয় সবচেয়ে বেশি।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বডিবিল্ডিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক খালেদ আবদুল্লাহ বাবু, সদস্য মোহাম্মদ ইলিয়াস, রুশলান হোসেন, আবদুল্লাহ খালেদ, শফিক আহমেদ চঞ্চলসহ অন্যান্যরা। 

এবারের প্রতিযোগিতায় ১৫০টি ক্লাবের ২২০ জন শরীরগঠনবিদ ১০টি ক্যাটাগরিতে অংশ নিচ্ছেন। 

দুইদিনের এই প্রতিযোগিতায় মেনস ফিজিক (১৬৬ সেমি ও ১৬৬ সেমি), শরীরগঠন (৫৫, ৬০, ৬৫, ৭০, ৮০ ও ৮০+ কেজি ওজন শ্রেণি), মাস্টার্স ক্যাটাগরি (৪০ বছরের ঊর্ধ্বে) এবং গেস্ট পোজিং ক্যাটাগরিতে শরীরগঠনবিদরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। 

মিস্টার ঢাকা প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে ঢাকার প্রতিটি অলিগলি থেকে উঠে আসা তরুণরা নিজেদের প্রমাণ করতে পারবেন বলে জানান, ফেডারেশনের সাধারণ সম্পাদক। তিনি বলেন, এই মঞ্চে শুধু পেশি নয়, তুলে ধরা হবে আত্মনির্মাণ, চরিত্র, এবং কমিউনিটির প্রতি দায়বদ্ধতার মতো গুণাবলি।

বিজয়ীদের জন্য থাকছে আর্থিক পুরস্কার। প্রথম স্থান অর্জনকারী ২০ হাজার, দ্বিতীয় স্থানের জন্য ১৫ হাজার এবং তৃতীয় স্থান অধিকারী পাবেন ১০ হাজার টাকা অর্থ পুরস্কার। 

সংশ্লিষ্টরা বলছেন, শরীরচর্চা শুধুই দেহ গঠনের বিষয় নয়। এটি মন, নীতি ও জাতি গঠনের অংশ। আর মিস্টার ঢাকা সেই শক্তিশালী যাত্রারই প্রথম ধাপ। আগামীকাল সোমবার (২ জুন) প্রতিযোগিতার সমাপনী দিন।

আরবিএস
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
মশক নিধন কার্যক্রম গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। তিনি বলেছেন, মশা নিয়ন্ত্রণে আগে সমন্বয়ের অভাব থাকলেও এখন থেকে তা দূর হয়ে যাবে।
নিয়োগবিধি সংশোধন করে স্নাতক ও সমমানের যোগ্যতা সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদানসহ ছয় দফা দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। 
ডেঙ্গুতে কেবল আগস্টেই হাসপাতালে ভর্তি হয়েছে ৭১ হাজারেরও বেশি মানুষ। মারা গেছে ৩৪২ জন। থেমে থেমে বৃষ্টির কারণে ঝুঁকি থেকেই যাচ্ছে, বলছেন বিশেষজ্ঞরা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর