মশক নিধন কার্যক্রম গতিশীল করার নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২০ পিএম

মশক নিধন কার্যক্রম গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। তিনি বলেছেন, মশা নিয়ন্ত্রণে আগে সমন্বয়ের অভাব থাকলেও এখন থেকে তা দূর হয়ে যাবে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মশক নিধন কার্যক্রম এবং ওষুধের কার্যকারিতা পরীক্ষা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, বর্তমানে কর্মকর্তাদের সাথে নিয়ে মশার ওষুধের মান যাচাই করা হচ্ছে। এসময় তিনি ভবিষ্যতে মশা নিয়ন্ত্রণে আরও সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণের কথা জানান।

একই অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, মশা নিধনের জন্য গঠিত মনিটরিং টিম যাতে সঠিকভাবে কাজ করে, সেটা দেখভাল করাই হবে আমাদের মূল লক্ষ্য। এর দ্রুত ফলাফল নগরবাসী দেখতে পাবেন।

ডিএনসিসির মশক নিধন কার্যক্রমের মান নিশ্চিত করতে এবং মাঠ পর্যায়ের কার্যক্রমের গতি ফেরাতে এই পরিদর্শনে আসেন তারা।

সংশ্লিষ্টরা জানান, মশক নিধন ওষুধের কার্যকারিতা নিয়মিত পরীক্ষার মাধ্যমে নগরবাসীকে এডিস ও কিউলেক্স মশা থেকে সুরক্ষা দিতে কাজ করবে সিটি কর্পোরেশন।

একাত্তর/আরএ
মশা নিধন ও নাগরিক সেবায় দৃশ্যমান পরিবর্তন আনতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মাঠপর্যায়ে দিনরাত কাজ করছে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেন, আমরা আরামদায়ক চেয়ারে...
রাজধানীতে মশা বেড়ে যাওয়ায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও ‘ক্রাশ প্রোগ্রাম’ শুরু করেছে। 
নিয়োগবিধি সংশোধন করে স্নাতক ও সমমানের যোগ্যতা সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদানসহ ছয় দফা দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। 
তরুণ প্রজন্মের মধ্যে আত্মবিশ্বাস, শৃঙ্খলা এবং স্বাস্থ্যসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে আবারও শুরু হয়েছে ‘মিস্টার ঢাকা’ শরীরগঠন প্রতিযোগিতা। 
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর