কানায় কানায় পূর্ণ বসিলা হাট

আপডেট : ০৩ জুন ২০২৫, ০২:০৪ পিএম

কানায় কানায় পূর্ণ রাজধানীর বসিলার ৪০ ফিটের গরু-ছাগলের হাট। ৬০ হাজার থেকে ১০ লাখ টাকার গরু উঠেছে এই হাটে। হাটে পর্যাপ্ত কোরবানির পশু থাকলেও ক্রেতার দেখা নেই।

এক একজন ব্যাপারী ৫০ থেকে ৮০টি গরু আনলেও গত পাঁচ দিনে একটি গরুও বিক্রি করতে পারেননি। ঈদের আগের তিন দিনে হাট জমে উঠবে বলে আশা করছেন বিক্রেতারা এবং হাট ইজারাদার।

সরেজমিনে দেখা যায়, মোহাম্মদপুরের বসিলা ৪০ ফিট হাটের শেষ সীমানায় নওগাঁ কালা বাবু। ফ্রিজিয়ান জাতের এই গরুর আকৃতি দৈত্যাকার। ১০০০ কেজি ওজনের এই গরুটিকে দেখতে ভিড় জমাচ্ছেন লোকজন।

কালা বাবু বিক্রির জন্য দাম হাঁকা হয়েছে ১০ লাখ টাকা। চার বছর বয়সের এই গরুটি ভালো দাম পাবেন বলেও আশা করছেন বিক্রেতা।

এ হাট কোরবানির পশুতে পরিপূর্ণ। সারি সারি গরু দাঁড়িয়ে আছে। যাদের জন্য এই গরু হাটে নিয়ে আসা হয়েছে সেই কাঙ্ক্ষিত ক্রেতাই নেই! ক্রেতা শূন্যতার কারণে অলস সময় পার করছেন বিক্রেতারা। ঘুমাচ্ছেন দুপুর বারোটাতেও।

বসিলারহাটে ৮ হাজার থেকে ৪০ হাজার টাকায় পাওয়া যাচ্ছে খাসি। দু’একজন ক্রেতা যারা আছেন তারাও বলছেন এবার হাটে গরুর দাম বেশি চাওয়া হচ্ছে।

হাট ইজারাদার বলছেন, সরকারি ছুটি হলেই হাট জমে উঠবে। বেচা বিক্রি ঈদের দু’দিন আগে থেকে শুরু হবে বলেও আশাবাদী তারা।

বৃহস্পতিবার (৫ জুন) থেকে কোরবানির পশুর হাটগুলোতে বেচা বিক্রি পুরোপুরি দমে শুরু হবে বলে আশা করছেন বিক্রেতা এবং আয়োজকরা।

একাত্তর/আরএ
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নবনির্মিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক...
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সাম্প্রতিক নাশকতা, বিশৃঙ্খলা, ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও নৈরাজ্য কঠোর হাতে দমন করতে গভীর রাতে এক বিশাল সাঁড়াশি ও চিরুনি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামে এক ব্যক্তিকে চর-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামে এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
রাজধানী ঢাকা শহরে সম্পূর্ণ অনিয়ন্ত্রিতভাবে চলা ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে এবার একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় এনে চলাচলের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক, রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর