উত্তর সিটিতে প্রথম দিনের ৮৫ শতাংশ বর্জ্য অপসারণ

আপডেট : ০৭ জুন ২০২৫, ০৮:২৬ পিএম

প্রথমদিনে উৎপাদিত বর্জ্যের ৮৫ শতাংশ অপসারণ করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।  

শনিবার (৭ জুন) সন্ধ্যায় রাজধানীর গুলশানে অবস্থিত নগর ভবনে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। 

তিনি বলেন, কোনো ওয়ার্ডেই শতভাগ বর্জ্য অপসারণ করা সম্ভব হয়নি। তবে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে ময়লা পড়ে নেই। প্রধান সড়কগুলোর পাশে সব ময়লা আমরা পরিষ্কার করেছি।

তিনি বলেন, তিন দিন বর্জ্য অপসারণ কার্যক্রম চলবে। তিন দিনে ৪০ হাজার মেট্রিকটন বর্জ্য উৎপাদিত হবে। যার মধ্যে আজ সাত হাজার ৮০০ টন বর্জ্য অপসারণ করা হয়েছে।  বিগত সময়ের মতো কর্মীদের কোনো সময় বেঁধে হয়নি। তাই তারা চাপমুক্ত ভালোভাবে কাজ করতে পারছে। 

তিনি জানান, রোববার সকাল থেকে উত্তর সিটির মূল সড়কগুলো পরিষ্কার করে শহরবাসীকে ঘুরতে বের হওয়ার পরিবেশ তৈরি করা হবে।

একাত্তর/এসি
পবিত্র ঈদুল আজহা শেষে রাজধানীজুড়ে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রমে শতভাগ সফলতার দাবি করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। দুই সিটির প্রশাসকেরা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যেই নগরের...
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে রাজধানীর পুরানো বাণিজ্য মেলার মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দিন সকাল আটটায় এই জামাত অনুষ্ঠিত হবে। 
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ব্যাংক হিসাবে গচ্ছিত অর্থের পরিমাণ নিয়ে জনমনে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে প্রকৃত চিত্র স্পষ্ট করেছেন বর্তমান প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
মশা নিধন ও নাগরিক সেবায় দৃশ্যমান পরিবর্তন আনতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মাঠপর্যায়ে দিনরাত কাজ করছে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেন, আমরা আরামদায়ক চেয়ারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর