ধর্ষণ মামলায় জামিন পেলেন নোবেল

আপডেট : ২৪ জুন ২০২৫, ০৪:৫৬ পিএম

ইডেন মহিলা কলেজের সাবেক শিক্ষার্থীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব শুনানি শেষে এক হাজার টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

কারাগারে বসে এই মামলার বাদীকে বিয়ে করার পাঁচ দিনের মাথায় জামিন পেলেন নোবেল।

গত রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নোবেলের আইনজীবী মো. খলিলুর রহমান তার জামিনের আবেদন জমা দেন। সেদিন বিচারক নোবেলের উপস্থিতিতে জামিন শুনানির জন্য মঙ্গলবার দিন নির্ধারণ করেন। আজ নোবেল ও ভুক্তভোগীর উপস্থিতিতে জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে ভুক্তভোগী জানান, নোবেলের জামিনে তার কোনো আপত্তি নেই। শুনানি শেষে আদালত নোবেলের জামিন মঞ্জুর করেন।

জামিন আবেদনে উল্লেখ করা হয়, নোবেল গত ২০ মে থেকে কারাগারে আটক আছেন। বাদি ও আসামির মধ্যে ভুল বোঝাবুঝির কারণে মামলাটি দায়ের করা হয়। তাদের মধ্যে শরিয়ত মোতাবেক বিবাহের অঙ্গীকারনামাও সম্পাদিত হয়েছে। বাদির জিম্মায় জামিন মঞ্জুর হলে তিনি আপত্তি করবেন না। জামিনের পর তারা আনুষ্ঠানিকভাবে বিয়ে নিবন্ধন সম্পন্ন করবেন।

এর আগে ১৮ জুন আদালত উভয় পক্ষের সম্মতিতে তাদের বিবাহ সম্পন্ন করে আদালতকে অবহিত করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এই আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার।

গত ১৯ মে রাত ২টার দিকে রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ২০ মে তাকে আদালতে হাজির করা হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদ তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

একাত্তর/আরএ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত।
মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। 
মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামির আপিলের ওপর শুনানি শেষে হাইকোর্টের রায়...
১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার ৫২ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর