‘জুলাই কন্যা দিবস’ উপলক্ষ্যে রিকশা র‍্যালি

আপডেট : ১৪ জুলাই ২০২৫, ০৬:৩৮ পিএম

‘জুলাই কন্যা দিবস’ উদযাপন উপলক্ষ্যে মানিক মিয়া অ্যাভিনিউতে জুলাই কন্যাদের নিয়ে রিকশা র‍্যালি আয়োজিত হয়েছে।

সোমবার (১৪ জুলাই) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে শুরু হওয়া র‍্যালিটি খামারবাড়ি ও আগারগাঁও শিশু মেলার পাশ দিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়।

‘আমরা তোমাদের ভুলব না’ -ব্যানারের এই আয়োজনের র‍্যালিতে জুলাই কন্যাদের পাশাপাশি অংশ নেন নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা ও মৎস্য ও কৃষি বিষয়ক উপদেষ্টা।

উচ্ছ্বাসিত অংশগ্রহণকারীরা জানান, জুলাইয়ের নারীদের অংশগ্রহণ স্মৃতিময় করে রাখার জন্য এই র‍্যালির আয়োজন করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থান যেন নারীদের ভুলে না যায় এ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন তারা।

পরে আলোচনায় অংশ নেন জুলাই আন্দোলনের নেত্রী উমামা ফাতেমা ও জুলাই আন্দোলনে শহীদদের অভিভাবকরা।

একাত্তর/আরএ
জুলাই অভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা নয়, দীর্ঘ ১৬ বছরের আন্দোলন-সংগ্রাম, নির্যাতন ও আত্মত্যাগের ধারাবাহিকতায় ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পটভূমি তৈরি হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির...
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে 'জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬' উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা চলাকালে অডিটোরিয়ামের বাইরে শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা...
রাজধানীর উত্তরায় জুলাই শহীদদের স্মরণে অনুষ্ঠিত হয়েছে ‘তুলিতে জুলাই’ আর্ট প্রতিযোগিতা। জুলাই গণঅভ্যুত্থান উদযাপন কমিটি উত্তরা আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা অংশ নেন।
সরকারের অবস্থানের সঙ্গে মতপার্থক্যের কথা উল্লেখ করে সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল একযোগে পদত্যাগ করেছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর